নিউইয়র্কে বিপুল উৎসাহ উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত: ‘কামাল-রহিম’ পরিষদ এর নিরঙ্কুষ বিজয়
সাখাওয়াত হোসেন সেলিম : নিউইয়র্কে বিপুল উৎসাহ উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ৭ অক্টোবর রোববার অনুষ্ঠিত হয়েছে বাঙালী কমিউনিটিতে বহুল আলোচিত বাংলাদেশ সোসাটি ইন্্ক’র দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে ‘কামাল-রহিম’ পরিষদ নিরঙ্কুস বিজয় পেয়েছে।আমেরিকা প্রবাসীদের কাছে মাদার সংগঠন হিসেবে পরিচিত সংগঠনটির নির্বাচনে সিটির কুইন্স আর ব্রুকলীন কেন্দ্রে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিকুল পরিবেশের ঠান্ডা আবহাওয়া আর গুড়ি গুড়ি বৃষ্টি উপক্ষো করে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ ছিলো লক্ষনীয়। সেই সাথে নির্বাচনী কর্মকান্ডে তরুন প্রজন্মের অংশগ্রহণ সকলের দৃষ্টি কাড়ে। ৫ সহস্রাধীক তালিকাভুক্ত ভোটার হলেও নিউইয়র্ক ও আশেপাশের এলাকার হাজার হাজার প্রবাসী মেতে উঠেছিলেন নির্বাচনী উৎসবে। কেন্দ্র দুটি’র বাইরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘কামাল-রহিম’ ও ‘জাহাঙ্গীর-রফিক’ পরিষদের কর্মীরা দিনভর ছিলো তৎপর। উভয় পরিষদে সামাজিক,সাংস্কৃতিক,আঞ্চলিক সংগঠনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা প্রার্থী হিসেবে অংশ নেন। নির্বাচনে ‘কামাল-রহিম’ পরিষদ ‘নিষ্ঠা, সততা ও ঐক্যে বিশ্বাসী’ শ্লোগান নিয়ে স্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠা, নব প্রজন্মের ছাত্র-ছাত্রীদের বাংলাদেশী কৃষ্টি সংস্কৃতি শিক্ষাদান সহ ৮ দফা নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। অপরদিকে ‘সৃজনশীল, যোগ্য, সৎ, গতিশীল ও নতুন নেতৃত্বের প্রত্যাশায়’ এবং ‘সোসাইটির সেবা-কল্যাণের জন্য, জাহাঙ্গীর-রফিক পরিষদের বিকল্প নাই অন্য’ শ্লোগান নিয়ে ১০ দফা নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে ‘জাহাঙ্গীর-রফিক’ পরিষদ। মেশিনে ভোট গ্রহণ শেষে ফলাফল চূড়ান্ত করে উডসাইডের কুইন্স প্যালেসে রাত ২টায় বেসরকারীভাবে বিজয়ীদের নাম ঘোষনা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নূরুল হক। এসময় নির্বাচন কমিশন সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন, আজিমুর রহমান বোরহান, মোহাম্মদ শাহ আলম, মফিজুর রহমান উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের দাবী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে। অবশ্য নির্বাচন নিয়ে বিজিতরাও কোন অভিযোগ তোলেননি। ২০১২-১৩ সালের জন্য এ নির্বাচনে সোসাইটির কার্যকরী পরিষদের ১৯টি পদের মধ্যে ২টি বাদে ১৭টি আসনে বিজয়ী হয়েছেন ‘কামাল-রহিম’ পরিষদের প্রার্থীরা। নির্বাচনে ‘কামাল-রহিম’ পরিষদ থেকে সভাপতি হয়েছেন কামাল আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুর রহিম হাওলাদার। বিজিত ‘জাহাঙ্গির-রফিক’ প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন জাহাঙ্গির সরকার এবং মো: রফিকুল ইসলাম। জাহাঙ্গির-রফিক পরিষদ থেকে ক্রীড়া সম্পাদক পদে সৈয়দ এনায়েত আলী এবং কার্যকরী পরিষদ সদস্য পদে ফারহানা চৌধুরী জয়লাভ করেছেন। তবে সাংস্কৃতিক সম্পাদক পদে ‘কামাল-রহিম’ পরিষদের প্রার্থী বেশী ভোট পেলেও আইনী জটিলতার কারণে ফলাফল কয়েকদিনের জন্য উইথহেল্ড করে রাখা হয়েছে। ফলাফল ঘোষনার পর নির্বাচিত সভাপতি কামাল আহমেদ এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার তাদের শুভেচ্ছা বক্তব্যে নিষ্ঠা, সততা ও ঐক্য ধরে রেখে সোসাইটির সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার অঙ্গিকার করেন। এসময় সংগঠনের বিদায়ী সভাপতি মোহাম্মদ আজিজ ও বিদায়ী সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম সদস্যদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। এসময় বিজয় উল্লাসে মেতে ওঠেন ‘কামাল-রহিম’ পরিষদের নির্বাচিত কর্মকর্তা ও তাদের সমর্থকরা। মেশিনের গণনা জেনে যাওয়ায় নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল ঘোষনা অনুষ্ঠানে পরাজিত প্রার্থীরা কেউই উপস্থিত ছিলেন না। উল্লেখ্য, প্রবাসে মুক্তিযুদ্ধের চেতনা অব্যাহত রেখে সকলের মাঝে সৌহার্দ সম্প্রতি বৃদ্ধির লক্ষ্যে নিউইয়র্কে কাজ করে যাওয়া এই সংগঠনটির নির্বাচন প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030