১৫ হাজার আমেরিকানকে দারিদ্র্য জয়ের স্বপ্ন দেখালেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস
নিউজ ওয়ার্ল্ড, নিউ ইয়র্ক : বিভিন্ন ইস্যুতে নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস যখন হয়রানির শিকার তখন ১৫ হাজারের বেশী আমেরিকানের এক সমাবেশে দারিদ্র জয়ের স্বপ্ন দেখালেন তিনি। গ্লোবাল পোভার্টি প্রজেক্ট নামের একটি সংগঠনের বার্ষিক কনসার্টে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মুহাম্মদ ইউনূস। ২৯ সেপ্টেম্বর শনিবার নিউইয়র্ক সিটির বিখ্যাত সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত কনসার্টে অন্যান্যের মধ্যে বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ স্যার জ্যফরী সেকস, সংঠনের কর্মকর্তা মাইকেল ট্রেইনার, উর্মী বসু সহ যুক্তরাষ্ট্র ও বিভিন্ন দেশের গুনীজন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে ড. ইউনূসের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে সেখানে এক অভাবনীয় দৃশ্যের অবতারনা হয়। হাজারো আমেরিকান গ্রামীন ও ড. ইউনূসের পক্ষে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলে সেন্ট্রাল পার্ক। অনুষ্ঠানে ড. ইউনূস বাংলাদেশের দরিদ্র পীড়িত নারী সমাজের পক্ষ থেকে আমেরিকানদের অভিনন্দন জানিয়ে বলেন, আমরা সবাই চাইলে দারিদ্রকে বিজয় করতে পারি। সমাজে নয় এটাকে পাঠাতে হবে যাদুকরে। তিনি বলেন, অভাবী মানুষ দারিদ্র সৃষ্টি করে নাই। এটাকে বিতাড়িত করতে সমাজকেই উদ্যেগ নিতে হবে। তরুনদের উদ্দেশে তিনি বলেন, মানব সভ্যতার ইতিহাসে আজকের তরুণরাই সবচেয়ে ক্ষমতাধর। তারা চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারে। এজন্য সৃষ্টি ও সৃজনশীলতা নিয়ে তরুনদের দারিদ্র বিমোচনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ড. ইউনূস বলেন, চাইলে আমরা পারি। ইতিহাসের অমোঘ বিধানের চেতনায় দারিদ্রকে বিদায় করতে এগিয়ে আসতে হবে সকলকে। ড. ইউনূসের বক্তব্যের সময় উপস্থিত আমেরিকানদের অনেকেই ‘নো রিভেঞ্জ, পিস, পিস’ শ্লোগানে মুখরিত করে তুলে নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কের আশপাশ।
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests