Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

১৩২ বছর বয়সে চলে গেলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী!

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: October 9, 2012 | 4:01 AM

ডেস্ক: জর্জিয়ার অধিবাসী বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী হিসেবে নিজেকে দাবি করা আনতিসা ১৩২ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। একাধারে দুটি বিশ্বযুদ্ধ ও রাশিয়া অভ্যুত্থানের সাক্ষী ছিলেন তিনি। তিনি জর্জিয়ার দূরবর্তী পার্বত্য গ্রাম স্যাচিনোর বাসিন্দা ছিলেন। ১৮৮০ সালের ৮ই জুলাই তার জন্ম। প্রমাণ হিসেবে তিনি সোভিয়েত আমলের বেশ কিছু প্রমাণপত্র রেখেছিলেন নিজের কাছে। তা সত্ত্বেও তার জন্মের প্রকৃত সাল নিয়ে বিতর্ক ছিল। বিশেষজ্ঞরা তার দাবির ব্যাপারে সন্দিহান ছিলেন। দুর্ভাগ্যজনকভাবে শেষ পর্যন্ত বিষয়টি অমীমাংসিতও ছিল। আর তাই আন্তর্জাতিকভাবে জীবিত সবচেয়ে প্রবীণ নারীর আনুষ্ঠানিক স্বীকৃতি কখনও মেলেনি তার। অবশ্য তার প্রতিবেশী, বন্ধু-বান্ধব ও জর্জিয়ার শীর্ষস্থানীয় কর্মকর্তারা আনতিসার দাবিকে বরাবর সমর্থন করেছেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। ১৯৬৫ সালে ৮৫ বছর বয়সে তিনি চা পাতা ও শস্যদানা সংগ্রহের চাকরি থেকে অবসর নেন। আনতিসার সন্তানদের ঘরে ১২ নাতি-নাতনী রয়েছে। তাদের ঘরে রয়েছে আরও ১৮ সন্তান। আবার তাদের ঘরেও আছে ৪ সন্তান। তার পুত্র মিখাইলের বয়স এখন ৭২ বছর। আনতিসার ৬০ বছর বয়সে মিখাইলের জন্ম হয়েছিল। এদিকে আনতিসার মৃত্যুতে জর্জিয়াজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV