যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মহাকাশে যাত্রা ড্রাগনের
ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মহাকাশের উদ্দেশে যাত্রা করেছে ব্যক্তিমালিকানাধীন মালবাহী স্পেসশিপ ড্রাগন। স্পেসএক্স নামের একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান ফ্যালকন-নাইন রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করে। রোববার রাত ৮টা ৩৫ মিনিটে ফ্লোরিডা থেকে ফ্যালকন-নাইন রকেটে করে এ কার্গো ক্যাপসুলটি পাঠানো হয়েছে। খবর : বিবিসি, আলজাজিরা। শাটল পদ্ধতির সমাপ্তি ঘটার পর প্রথমবারের মতো মহাকাশ স্টেশনে কোনো মালবাহী রকেট পাঠানো হলো। ১০ অক্টোবর বুধবার মহাকাশ স্টেশনে পেঁৗছবে ড্রাগন এবং ২৮ অক্টোবর এটি পৃথিবীতে ফিরে আসবে। মহাকাশ স্টেশনে অবস্থানকারী বিজ্ঞানীদের জন্য খাবার ও পোশাকের মতো প্রয়োজনীয় সামগ্রী নিয়ে গেছে ড্রাগন। এটি প্রায় ৪০০ কেজি সামগ্রী বহন করতে সক্ষম। মহাকাশ স্টেশন আইএসএসে পণ্য পরিবহনের জন্য স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস বা স্পেসএক্স নামের বেসরকারি কোম্পানিটির সঙ্গে ১৬০ কোটি ডলারের একটি চুক্তি করেছে নাসা। নাসার হয়ে অরবিটাল সায়েন্সেস করপোরেশন (ওসিএস) নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান কার্গো যান তৈরির জন্য কাজে সহায়তা করছে। গত বছর যুক্তরাষ্ট্রের সর্বশেষ স্পেস শাটল আটলান্টিসের শেষ অভিযানের পর থেকে মহাকাশ স্টেশনে পণ্য সরবরাহের জন্য রাশিয়া, ইউরোপ ও জাপানের ওপর নির্ভর করতে হচ্ছিল যুক্তরাষ্ট্রকে। ড্রাগন উৎক্ষেপণের মধ্য দিয়ে আবার মহাকাশে যুক্তরাষ্ট্রের নিজস্ব পরিবহন কর্মসূচি চালু হলো। এর আগে শাটল রকেটগুলো একবার পণ্য পেঁৗছে দিয়ে এসেই ব্যবহারের অযোগ্য হয়ে পড়ত। ড্রাগন বারবার যাওয়া-আসা করতে পারে। মহাকাশে ১৮ দিন অবস্থানের পর ২৮ অক্টোবর প্রশান্ত মহাসাগরে প্যারাশুটের সাহায্যে অবতরণ করবে স্পেসএক্সের এ মহাকাশ যানটি। মালামাল বহনের সঙ্গে সঙ্গে যাত্রী পরিবহনের বিষয়টিও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের দায়িত্বে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে নাসা। ২০১৭ সালের মধ্যে মহাকাশচারীদের পরিবহনের জন্য বাণিজ্যিক স্পেস ট্যাক্সি চালু করা সম্ভব হবে বলে আশা করছে নাসা। সমকাল
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests