Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউ হ্যাভেন হাসপাতালে শেখ হাসিনা: কান ব্যতিত সবকিছু স্বাভাবিক

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: September 25, 2010 | 2:40 AM

 কানেকটিকাট থেকে এনাঃ নিউ হেভেন হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানের চিকিৎসার ফলোআপসহ শারীরিক যাবতীয় বিষয়ের টেস্ট করা হয়। কমপ্রিহেনসিভ (এক্সিকিউটিভ) চেকআপের পর চিকিৎসকরা কান ব্যতিত প্রেসার, কলেস্টরেলসহ সবকিছু স্বাভাবিক দেখতে পেয়েছেন। কানের অবস্থা আগের মতই রয়েছে এবং চিকিৎসা অব্যাহত রাখতে পরামর্শ দেয়া হয়েছে। চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন বার্তা সংস্থা এনাকে এসব তথ্য দিয়েছেন। ড. মোমেন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যের জন্যে পরম করুণাময়ের শোকরানা আদায় এবং দেশবাসীর দোয়া চেয়েছেন। উল্লেখ্য যে, ২৪ সেপ্টেম্বর সকালে নিউইয়র্ক থেকে কানেকটিকাট এসেছেন শেখ হাসিনা। তার সাথে রয়েছেন ড. মোমেনসহ প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজনেরা। প্রধানমন্ত্রী রাত কাটাচ্ছেন কানেকটিকাট স্টেটেই। স্থানীয় সময় শনিবার দুপুরের মধ্যে তিনি নিউইয়র্কে ফিরে যাবার কথা। এদিনই অপরাহ্ন ৫টার দিকে (বাংলাদেশ সময় রোববার ভোর রাত ৩টার পর) জাতিসংঘে চলতি সাধারণ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য উপস্থাপনের কথা প্রধানমন্ত্রীর।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV