নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হলো রিহ্যাব হাউজিং ফেয়ার এর সমাপনী অনুষ্ঠান : ভাইয়ের ছেলে প্লট কিনে ১৫ বছরেও বুঝে পায়নি -কনসাল জেনারেল
সাখাওয়াত হোসেন সেলিম, নিউইয়র্ক : উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে ৯ অক্টোবর সম্পন্ন হলো রিহ্যাব হাউজিং ফেয়ার নিউইয়র্ক ২০১২ এর সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে জমকালো সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও ছিল আকর্ষণীয় র্যাফল ড্র। রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব আয়োজিত সমাপনী অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আবদুল মান্নান খান এমপি প্রধান অতিথি এবং রিহ্যাব সভাপতি নসরুল হামিদ এমপি ও রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল হুদা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আমন্ত্রন পত্রে উল্লেখ থাকলেও তারা ছিলেন অনুপস্থিত। তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ওয়াশিংটনে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি বলে আয়োজকদের পক্ষ থেকে দু:খ প্রকাশ করা হয়। পরে অনুষ্ঠানের বিশেষ অতিথি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলামকে প্রধান অতিথি হিসেবে মঞ্চে ডাকা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিউইয়র্ক ফেয়ারের আহ্বায়ক জহির আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রিহ্যাবের জেনারল সেক্রেটারি ইঞ্জিনিয়ার আনিসুজ্জামান ভূইয়া রানা, ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড. মো: আবদুর রহিম খান, রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দেশে আবাসন খাতে বিনিয়োগের ব্যাপারে যথেষ্ট সাড়া পেয়েছেন এবারের রিহ্যাব হাউজিং ফেয়ারে। গতবারের চেয়ে ২০% ভিজিটার বেশী এসেছে এবং ৪৯০ কোটি টাকার ব্যবসা চুক্তি সম্পাদিত হয়েছে। তারা বলেন, গতবারের কিছু অভিযোগ আমরা পেয়েছি ক্রেতাদের কাছ থেকে। খুব শীঘ্রই এর সমাধান করবো।
রিহ্যাবের জেনারল সেক্রেটারি ইঞ্জিনিয়ার আনিসুজ্জামান ভূইয়া রানা বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে গণপূর্ত প্রতি মন্ত্রীর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আসলে তিনি ওই অনুষ্ঠানে প্রবাসীদের সম্পর্কে এমন কোন মন্তব্য করেননি যাতে তারা ক্ষুব্ধ হতে পারেন। উল্লেখ্য,গণপূর্ত প্রতি মন্ত্রী এডভোকেট আবদুল মান্নান খান এমপি উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন, যে সব প্রবাসীরা আবাসন ক্রয় করে প্রতারিত হন তারা আয়ের উৎসের পূর্ণাঙ্গ বিবরণ দিতে পারবেন না বলেই প্রতারক কোম্পানী গুলোর বিরুদ্ধে মামলা করেন না।
সমাপনী অনুষ্ঠানে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম বলেন,তার ভাইয়ের ছেলেও ঢাকার একটি আবাসন কোম্পানী থেকে প্লট কিনে ১৫ বছরেও বুঝে পাননি।
অনুষ্ঠানে এয়ার্ডও প্রদান করা হয়। আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে দর্শক শ্রোতাদের মন জয় করেন। স্বনামধন্য শিল্পীরা বিভিন্ন গান ও নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদেরকে মাতিয়ে রাখেন। গভীর রাত পর্যন্ত বিপুল সংখ্যক দর্শক শ্রোতা মন্ত্রমুগ্ধের মতো অনুষ্ঠান উপভোগ করেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests