Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ মিলছে না!

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: October 11, 2012 | 4:53 PM

ডেস্ক রিপোর্ট : বস্টনে একটি সেমিনারে যোগ দিতে যাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেখা পাচ্ছেন না যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা। সেমিনারের আয়োজক সংগঠনের কর্মকর্তা কামরুল হাসান শুভ জানান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বুধবার যুক্তরাষ্ট্রে এসেছেন। শনিবার সেমিনারে অংশ নেয়ার আগে শুক্রবার সন্ধ্যায় একটি নৈশভোজেও যোগ দেবেন তিনি। তবে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা দলের ভারপ্রাপ্ত মহাসচিবের কর্মসূচীর বিষয়ে বিস্তারিত কিছু জানেন না। বিডিনিউজ

যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট বলেন, ‘প্রথা অনুযায়ী ঢাকা থেকে রওনা দেয়ার আগেই আমার জানার কথা মহাসচিবের বিস্তারিত কর্মসূচি। কিন্তু এখনও জানতে পারিনি।’

সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, ‘আমি চেষ্টা করছি ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে যোগাযোগ করে দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি মতবিনিময় সভা করতে।’ বিরোধের কারণে যুক্তরাষ্ট্র বিএনপি এখন চার ভাগ করে কার্যক্রম চালাচ্ছে। আব্দুল লতিফ সম্রাট এবং মোস্তফা কামাল পাশা বাবুল একটি অংশের নেতৃত্বে রয়েছেন। আরেকটি অংশের নেতৃত্বে রয়েছেন বেলাল মাহমুদ ও অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। এছাড়া তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আকতার হোসেন বাদল এবং ‘সেইভ বাংলাদেশ মুভমেন্ট’ নামে একটি সংগঠনের ব্যানারে শাহ আলমও দুটি অংশের নেতৃত্ব দিচ্ছেন।

যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি গিয়াস আহমেদ বলেন, ‘যুক্তরাষ্ট্রে বিএনপির নেতৃত্ব নিয়ে গ্র“পিং রয়েছে, তিনি (ফখরুল) হয়ত নিজেকে বিশেষ কোনো গ্র“পের সঙ্গে জড়াতে চাচ্ছেন না, এড়িয়ে চলছেন।’

ব্রাসেলেসের ইউরোপীয় পার্লামেন্টের তিন এমপির আয়োজনে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে এক সেমিনারে অংশ নেয়ার পর যুক্তরাষ্ট্র যান মির্জা ফখরুল। বস্টনে হার্ভার্ড ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশে সুশাসনের স্থায়িত্ব’ এবং ‘নিকট প্রতিবেশীদের সঙ্গে পানিসম্পদ বণ্টন’ শীর্ষক সেমিনারে অংশ নিচ্ছেন তিনি। বস্টনভিত্তিক ‘বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট স্টাডিজ’ আয়োজিত এই সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরেরও অংশ নেয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV