Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

টমেটো আলু পাউরুটি পেঁয়াজ ব্যাটারি ফ্রিজে না রাখাই ভালো!

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: October 11, 2012 | 10:35 PM

টাটকা রাখতে আমরা খাবারদাবার বা তরিতরকারি সাধারণত ফ্রিজে রেখে থাকি। কিন্তু ফ্রিজে রাখলেই যে সবকিছুই ভালো থাকবে, টাটকা থাকবে—তা কিন্তু নয়। যেমন পাউরুটি। অথবা যে কোন রুটি ফ্রিজে রাখলে তার আর্দ্রতা নষ্ট হয়ে দ্রুত শুষ্ক হয়ে যায়। তখন আর তা খেতে ভালো লাগে না। ঘরের তাপমাত্রাতেই পাউরুটি অন্তত তিন দিন ভালো থাকে। তাই অহেতুক রুটি ফ্রিজে না রাখার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিষয়ক অনলাইন ম্যাগাজিন সাইনের বিশেষজ্ঞরা। তারা এমন দশটি জিনিস ফ্রিজে না রাখার পরামর্শ দিয়েছেন।

বিশেষজ্ঞরা বলেছেন, সস জাতীয় কোন কিছু ফ্রিজে রাখা অর্থহীন। কারণ ফ্রিজে না রাখলেও এগুলোর স্বাদ গন্ধ ও গুণাগুণ তিন বছর চমত্কার থাকে। আলুও ফ্রিজে না রাখার পরামর্শ দেয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ফ্রিজে রাখলে আলুর স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যায়। বাতাস চলাচল করতে পারে এমন কোন ব্যাগ, যেমন পাতলা কাপড় বা পাতলা চটের ব্যাগে রাখলে আলু ভালো থাকে। তবে বাতাস চলাচল করতে পারে না এমন প্লাস্টিকের ব্যাগে রাখলে আলু দ্রুত পচে যায়। পেঁয়াজও ফ্রিজে না রাখা ভালো। আলুর মত এগুলোও বাতাস চলাচল করতে পারে এমন ব্যাগে রাখলে ভালো থাকে তবে পেঁয়াজ কখনোই আলুর সঙ্গে এক ব্যাগে রাখা ঠিক হবে না। আলু থেকে অতিমাত্রায় জলীয় বাষ্প নির্গমন করে ফলে এর সঙ্গে রাখা পেঁয়াজ দ্রুত পচে যায়। রসুনও ফ্রিজে না রেখে আলু বা  পেঁয়াজের মত কাপড়ের ব্যাগে আলাদাভাবে রাখলে ভালো থাকবে।

টমেটোও ফ্রিজে না রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, ফ্রিজে রাখলে টমেটোতে পাউডারের মত কিছু একটা জমতে দেখা যায়। এতে স্বাদও নষ্ট হয়। তাই টমেটোও ফ্রিজে না রেখে কাপড় বা কাগজের ব্যাগে রাখা ভালো।

কফি ফ্রিজের রাখলে এতে একটা চটচটে ভাব চলে আসে। স্বাদ-গন্ধও নষ্ট হয়। এয়ারটাইট কাঁচের বয়াম বা এ ধরনের কিছুতে রাখলে স্বাদ-গন্ধ চমত্কার থাকে। কাটার আগে পর্যন্ত কুমড়া দীর্ঘদিন ভালো থাকে। তাই এটাকে ফ্রিজে রেখে এর স্বাদ নষ্ট করার কোন মানে হয় না। কাটার পরও কুমড়া বাইরে তিন চার দিন ভালো থাকে।

যে কোন ধরনের ব্যাটারি সাধারণ তাপমাত্রায় রাখলেই ভালো থাকে। বেশি গরম বা বেশি ঠান্ডায় ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়। নেইল পালিশ ফ্রিজে রাখলে এর ঘনত্ব বেড়ে যায়। ভালো করে ছিপি এঁটে রোদ লাগে না এমন স্থানে রাখলেই নেইল পালিশ অপেক্ষাকৃত ভালো থাকে।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ