বৃটিশ প্রিন্স হ্যারির নগ্ন ছবিতে লাসভেগাসের লাভ ২ কোটি ৩০ লাখ ডলার!
ডেস্ক: একেই বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। নগ্ন ছবি প্রকাশ হয়ে পড়ায় রাজকীয় বিমানবাহিনীর জেরার মুখে বৃটিশ প্রিন্স হ্যারি। অথচ সেই ছবিতেই কড়ায় গণ্ডায় লাভ গুনছে লাসভেগাস। বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, লাসভেগাসের সিনসিটিতে প্রিন্স হ্যারির নগ্ন ছবি প্রকাশ হওয়ায় মুফতে ২ কোটি ৩০ লাখ ডলার দামের পাবলিসিটি পেয়েছে মার্কিন নেভাদা রাজ্যের শহর লাসভেগাস। কারণ হ্যারির নগ্ন ছবিটি দেখেছে ১৫ কোটি ৪০ লাখ মানুষ। গত আগস্ট মাসে লাসভেগাসে ছুটি কাটাতে যান ২৮ বছর বয়সী প্রিন্স হ্যারি। ওই সময় সেখানে কিছু তরুণী ও বন্ধুর সঙ্গে নগ্ন পার্টি উদ্যাপন করেন বৃটিশ প্রিন্স। বিষয়টি মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন হ্যারি। এতে তার ভাবমূর্তি প্রচণ্ড ধাক্কা খায়। যা এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। কিন্তু শহরটির পর্যটন বোর্ড হিসাব কষে বলেছে, ওই স্ক্যান্ডাল পাবলিসিটির কারণে উল্লিখিত পরিমাণ অর্থের প্রচার পেয়েছে শহরটি। লাসভেগাসের কনভেনশন ও ভিসিটর অথরিটি (এলভিসিভিএ) বলেছে, কমপক্ষে সাড়ে ১৫ কোটি মানুষ ছবিটি দেখায় বিরাট প্রভাব পড়েছে তাদের পর্যটন ক্ষেত্রে। এলভিসিভিএ’র চেয়ারম্যান টম কলিন্স টিএমজেড ডট কমকে বলেছেন, স্রষ্টা হ্যারির সহায় হোন। তিনি আমাদের টাকার বান্ডিল বানিয়ে দিয়েছেন।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








