পৃথিবীর চেয়ে বড় হীরা!
ডেস্ক : জীবনে কত বড় আকারের হীরা দেখেছেন আপনি? অথবা একটি হীরক খণ্ডের আকার কত বড় হতে পারে বলে ধারণা আপনার? ধারণা যা-ই হোক, জ্যোতির্বিজ্ঞানীরা এবার মাথা ঘুরে যাওয়ার মতো তথ্য দিয়েছেন। বিজ্ঞানীরা পৃথিবীর প্রায় দ্বিগুণ আকার ও আট গুণ ভরবিশিষ্ট একটি গ্রহ আবিষ্কার করেছেন। তাঁদের মতে, গ্রহটির ভরের অন্তত এক-তৃতীয়াংশই হীরার, যা পৃথিবীর ভরের তিন গুণের সমান। হীরার তৈরি গ্রহ এর আগেও শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। তবে সূর্যের মতো নক্ষত্রের চারপাশে ঘূর্ণায়মান ‘হীরক গ্রহ’ এটিই প্রথম। এমনকি যে নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহটি ঘুরছে, খালি চোখেই তা দেখতে পাওয়ার সুযোগ রয়েছে পৃথিবীর মানুষের। জ্যোতির্বিজ্ঞান-বিষয়ক সাময়িকী অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারসের সর্বশেষ সংখ্যায় ‘হীরক গ্রহ’-সংক্রান্ত তথ্য ছাপা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষক নিক্কু মধুসূদন ও ফ্রান্সের তুলুজ শহরের রিসার্চ ইনস্টিটিউট ইন অ্যাস্ট্রোফিজিকস অ্যান্ড প্ল্যানেটোলজির গবেষক অলিভিয়ের মসি যৌথভাবে এ গ্রহ আবিষ্কার করেছেন। তাঁরা গ্রহটির নাম দিয়েছেন ‘৫৫ ক্রেনসি ই’। পৃথিবী থেকে ৪০ আলোকবর্ষ দূরের ‘৫৫ ক্রেনসি’ নামের নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে গ্রহটি। আমাদের আকাশগঙ্গা ছায়াপথের খুব কাছেই এই নক্ষত্রের অবস্থান। ৫৫ ক্রেনসি ই-কে ২০০৪ সালে আবিষ্কার করা হয়। বিজ্ঞানীরা জানান, পৃথিবীর প্রায় দ্বিগুণ ব্যাসার্ধ ও আট গুণ ভরবিশিষ্ট গ্রহটি প্রধানত হীরা ও গ্রাফাইটের মতো কার্বন দিয়ে তৈরি। সঙ্গে লোহা, সিলিকন কার্বাইড ও সিলিকাও রয়েছে। পানি ও পাথরের পরিবর্তে গ্রহের উপরিভাগ হীরায় তৈরি হয়েছে। গ্রহটির ভরের অন্তত এক-তৃতীয়াংশই হীরা বলে দাবি করছেন গবেষকরা। গ্রহটি এত দ্রুত আবর্তিত হয় যে প্রতি ১৮ ঘণ্টায় কেন্দ্রীয় নক্ষত্রের চারপাশে একবার প্রদক্ষিণ শেষ করে সেটি। গ্রহটি কেন্দ্রীয় নক্ষত্রের এতই কাছে অবস্থান করছে যে এর উপরিভাগের তাপমাত্রা তিন হাজার ৯০০ ডিগ্রি ফারেনহাইটের (দুই হাজার ১০০ ডিগ্রি সেলসিয়াস) কাছাকাছি থাকে। ফলে সেখানে প্রাণের অস্তিত্ব প্রায় অসম্ভব বলে ধরে নেওয়া হয়েছে। সূত্র : এএমএসএনবিসি।কালের কণ্ঠ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests