প্রেসিডেন্ট নির্বাচনে ওবামা-রমনির দ্বিতীয় বিতর্কের অপেক্ষায় মার্কিনরা

ইব্রাহীম চৌধুরী খোকন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জনগণের দৃষ্টি এখন দুই প্রতিদ্বন্দ্বীর সরাসরি বিতর্কের দিকে। আগামী মঙ্গলবার দ্বিতীয় দফা সরাসরি বিতর্ক অনুষ্ঠিত হবে। নিউইয়র্কে ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা মুখোমুখি হবেন রিপাবলিকান প্রার্থী মিট রমনির। প্রথম দফা বিতর্কে ভালো করতে না পারায় নিদারুণ চাপে আছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রতিপক্ষকে মোকাবিলার জন্য রীতিমতো মহড়া দিয়ে প্রস্তুতি নিচ্ছেন। এ দফায় আর ‘মিষ্টি’ আচরণ নয়, আক্রমণে ধরাশায়ী করবেন প্রতিপক্ষ মিট রমনিকে—এমন প্রত্যাশাই করছেন তাঁর সমর্থকেরা। প্রথম দফা বিতর্কের পর রিপাবলিকান শিবিরের চাঙা অবস্থা অব্যাহত রয়েছে। গালাপো জরিপের সর্বশেষ জনমত জরিপে রিপাবলিকান প্রার্থী মিট রমনি কমপক্ষে দুই শতাংশ সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে রয়েছেন। মিট রমনির পক্ষে ৪৯ শতাংশ ও বারাক ওবামার পক্ষে ৪৭ শতাংশ জনমত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে। ফ্লোরিডার মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে জনমতের দিক দিয়ে মিট রমনি সাত শতাংশ সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে আছেন। ভার্জিনিয়া ও কলোরাডোর মতো অঙ্গরাজ্যেও রিপাবলিকান শিবিরে অনুকূল হাওয়া বইছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের পরিসংখ্যানে ওহাইও অঙ্গরাজ্য এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মার্কিন রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয় এ অঙ্গরাজ্যেই নির্ধারিত হবে। বারাক ওবামা ও মিট রমনি তাই চষে বেড়াচ্ছেন ওহাইও অঙ্গরাজ্য। শনিবার দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট বারাক ওবামা অর্থনৈতিক মন্দায় যুক্তরাষ্ট্রের মোটরযানশিল্প রক্ষায় তাঁর সাফল্যের কথা জনগণকে স্মরণ করিয়ে দেন। এক সপ্তাহে ওহাইও অঙ্গরাজ্যে চারবার গেছেন মিট রমনি। পোর্ট সাউথে দেওয়া গত শনিবারের বক্তৃতায় মিট রমনি বলেছেন, বিজয়ের ব্যাপারে তিনি পুরোপুরি আত্মবিশ্বাসী। দ্বিতীয় দফা বিতর্কের আগে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রচারণায় যোগ দিচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সিনেটর জন কেরিসহ জ্যেষ্ঠ উপদেষ্টারা তাঁর সঙ্গে আছেন। সিনেটর জন কেরিকে প্রতিপক্ষ সাজিয়ে ওবামা শিবিরে মহড়া চলছে। প্রথম দফা বিতর্কে প্রেসিডেন্ট বারাক ওবামা অনেকটা ‘গাছাড়া’ অবস্থায় ছিলেন বলে নিজের দলেই সমালোচনা হয়েছে। দ্বিতীয় দফা বিতর্কে আক্রমণাত্মক থাকবেন এবং প্রতিপক্ষ মিট রমনির নীতিমালার ফাঁকফোকর কার্যকরভাবে উপস্থাপন করবেন বলেই ডেমোক্র্যাটদের পক্ষ থেকে ধারণা দেওয়া হচ্ছে। নিউইয়র্কের দ্বিতীয় দফা বিতর্কটি হবে ভিন্ন ধাঁচের। ‘টাউন হল’ ধাঁচের সরাসরি এ বিতর্কে সঞ্চালক থাকবেন। বারাক ওবামা ও মিট রমনিকে সঞ্চালকের সরাসরি প্রশ্নের জবাব দিতে হবে। পাশাপাশি বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত লোকজনও প্রার্থীদের প্রশ্ন করতে পারবেন। উভয় প্রার্থীকেই প্রতিপক্ষ, সঞ্চালক ও দর্শক সারি থেকে আসা প্রশ্নের মোকাবিলা করতে হবে। ‘টাউন হল’ ধাঁচের বিতর্কে অভ্যস্ত মিট রমনি। অন্যদিকে মুক্ত বিতর্ক ও বক্তৃতায় পারদর্শী বারাক ওবামা। উভয় শিবিরেই চরম উদ্বেগ-উত্তেজনা বিরাজ করছে। সময়ই বলে দেবে ওই বিতর্কে কে সফল হবেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests