Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

একজন মুসলিম হিসেবে আমি গর্বিত -নিউইয়র্কে সেমিনারে সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শ্যালিকা নও মুসলিম লোরেন বুথ

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: October 14, 2012 | 1:00 PM

আনোয়ার হোসাইন মঞ্জু, নিউইয়র্ক : সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শ্যালিকা, সাংবাদিক ও পিস একটিভিষ্ট লোরেন বুথ বলেছেন যে একজন মুসলিম হিসেবে তিনি গর্বিত। কারণ মুসসলমানরা শান্তিপ্রিয় এবং একটি শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায় তারা সবসময় সচেষ্ট। তিনি বলেন, ইসলাম গ্রহণের পূর্বে আমি ইসলামকে ভীতিকর রূপে প্রদর্শনের চেষ্টা বা সন্ত্রাসকে ইসলামের সমার্থক হিসেবে চিত্রিত করার প্রয়াস সম্পর্কে কিছু বুঝতে পারিনি। কিন্তু আমার সবসময় মনে হয়েছে যে ধর্মীয় লোকদেরকে বিশ্বের চলমান ঘটনাপ্রবাহ সম্পর্কে অন্ধকারে রাখার চেয়ে তাদেরকে এ সম্পর্কে অবহিত রাখা জরুরী। ২০১০ সালে ইসলাম গ্রহণকারী লোরেন বুথ ১৩ অক্টোবর শনিবার বিকেলে (বাংলাদেশ সময় ১৪ অক্টোবর ভোর) নিউইয়র্কের এলমহাষ্টে ‘বর্তমান প্রেক্ষাপটে মুসলিম নারী হিসেবে আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে লোরেন বুথ একথা বলেন। ইয়ং সিষ্টার্স অফ মুনা আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা-মুনা’র মহিলা বিষয়ক পরিচালক শাহানা মাসুম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটির সিভিক এনগেজমেন্ট টিম মেম্বার আলমন্টাসের ও মুসলিম লিগ্যাল ফান্ড ফর আমেরিকার এক্সিকিউটিভ ডাইরেক্টর খলিল মিক। সেমিনারে লোরেন বুথ উপস্থিত হয়েছিলেন হিজাব পরিধান করে এবং শ্রোতাদের সকলেই হিজাব পরে উপস্থিত হয়েছিলেন। তিনি তার ইসলাম গ্রহণের পটভূমি হিসেবে ২০০৫ সালে একজন প্রথমবারের মত ফিলিস্তিনের ওয়েষ্ট ব্যাংক সফর এবং ২০০৮ সালে দ্বিতীয় দফা গাজা সফরের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ফিলিস্তিন ও ফিলিস্তিনীদের সম্পর্কে আমরা যা জেনে এসেছি ও ভেবেছি তা পুরোপুরিই ভুল। বিগত ৬৫ বছর যাবত ফিলিসিস্তনীদের উপর অবর্ণনীয় নিপীড়ন চলেছে এবং সকল ধরনের প্রতিকূলতার মধ্যেও তারা নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে ইসলামের প্রতি তাদের অবিচল আস্থার কারণে। তারা নিজ দেশে পরবাসী হয়ে আছে। তিনি গাজায় তার লব্ধ অভিজ্ঞতার উল্লেখ করে বলেন, সেখানে সকল দিক অবরুদ্ধ, একদিকে সাগর, আরেকদিকে ইসরাইল নির্মিত দুর্ভেদ্য প্রাচীর এবং যেখানে প্রাচীর নেই সেখানে দাঁড়িয়ে আছে ইসরাইলী ট্যাংক। এমন একটি পরিস্থিতিতে বসবাস কল্পনা করা যায় না। কিন্তু তা সত্বেও যারা বসবাস করছে তারা তাদের ঈমানের জোরে বাস করছে। ইসরাইলী গোলার আঘাতে পঙ্গু হয়ে যাওয়া এক ব্যক্তির অবিচলতা তাকে আপ্লুত করেছে, যিনি তার দুই পা হারিয়েও বলছেন যে, ‘আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে, আমার চোখ দু’টি এখনো ভালো আছে, আমি দেখতে পারি, আমার হাত দু’টি ভালো আছে যে আমি তা এখনো কাজে লাগাতে পারি’। লোরেন বুথ একজন দরিদ্র মহিলার সাথে তার সাক্ষাতের কথাও বর্ণনা করেন যিনি রোজা পালন করছিলেন ফিলিস্তিনীদের কল্যাণের জন্য। তিনি বলেন যে এসব অভিজ্ঞতা তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে তাকে সাহায্য করে এবং তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হতে থাকেন এবং ইসলাম সম্পর্কে আরোজানার চেষ্টা করেন। অবশেষে ২০১০ সালে ইরান সফরে গিয়ে ইরানের  পবিত্র কোম নগরীতে যান এবং বৃটেনে ফিরে এসে ইসলাম গ্রহণ করেন। তিনি বলেন, মুসলিম হিসেবে অধিকার প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে জেগে উঠতে হবে। প্রতিটি মানুষের জন্য মহান আল্লাহ তা’য়ালার একটি পরিকল্পনা রয়েছে এবং আমার ক্ষেত্রেও তা ছিল বলে আমি যথাসময়ে তার পরিকল্পনা অনুযায়ী সঠিক পথে এসেছি। উল্লেখ্য, ইয়ং সিষ্টার্স অফ মুনা নিউইয়র্ক জোন আয়োজিত সেমিনারের আগে দশ বছর বয়সের উর্ধে স্কুল ও কলেজগামী ছাত্রীদের জন্য দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এসবের মধ্যে ছিল একক ও দলীয় অভিনয়, সঙ্গীত পরিবেশন, কবিতা আবৃতি, কুইজ প্রতিযোগিতা,  ফ্যাশন শো এবং বাংলাদেশী সংস্কৃতির বিভিন্ন বিষয়ের উপস্থাপনা ও গ্রুপ পারফর্মেন্স। পরিচালনায় ছিলেন সংগঠনের নিউইয়র্ক জোন প্রেসিডেন্ট মাসুমা সুলতানা মিলি। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রোকেয়া বেগম রীনা, নিউইয়র্ক জোনের ডাইরেক্টর তাসনিয়া হেনা কুসুম, জেসমিন হুদা, ফজিলা আখতার প্রমুখ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV