Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

বস্টনে দলীয় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যে খুশী হননি যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা!

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: October 14, 2012 | 1:37 PM

এনা, বস্টন : যুক্তরাষ্ট্র বিএনপির নেতা হতে আগ্রহীরা দলীয় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যে হতাশ হয়ে নিউইয়র্কে ফিরলেন। মির্জা ফখরুল সকলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের অপশাসন-দু:শাসনের বিরুদ্ধে কাজের আহবান জানিয়েছেন। মির্জা ফখরুল আরো বলেছেন যে, রাজনৈতিক দলের নিবন্ধন বিধি অনুযায়ী বাংলাদেশের কোন দলেরই বিদেশ শাখার কোন সুযোগ নেই। ১৩ অক্টোবর দুপুরে যুক্তরাষ্ট্র বিএনপির বিবদমান ৪ গ্র“পের নেতা নিয়ে এক বৈঠকে বসেন মির্জা ফখরুল। সকলেই নিউইয়র্ক থেকে প্রায় আড়াই শ’ মাইল পথ গাড়ি চালিয়ে সমর্থকসহ বস্টনে এসেছিলেন। দুয়েকজন নিশ্চিত ছিলেন যে, নতুন কমিটির সভাপতি ও সেক্রেটারী হিসেবে তাদের নাম ঘোষণা করবেন মির্জা ফখরুল।

উল্লেখ্য, বাংলাদেশের সুশাসনের স্থায়িত্ব এবং নিকট প্রতিবেশীর সাথে পানি সম্পদের ন্যায্য হিস্যা সম্পর্কিত সেমিনারের অন্যতম বক্তা হিসেবে মির্জা ফখরুল বস্টনে এসেছেন ৪ দিন আগে। হার্ভার্ড ইউনিভার্সিটিতে ১৩ অক্টোবর ঐ সেমিনার অনুষ্ঠিত হয় এবং আয়োজন করেছিল ‘বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট স্টাডিজ অব নর্থ আমেরিকা’ নামে একটি থিঙ্কট্যাংক। এ সেমিনারের প্রাক্কালেই দলীয় নেতা-কর্মীদের সাথে মিলিত হন মির্জা ফখরুল। এ সময় বার্তা সংস্থা এনার বিশেষ প্রতিনিধি জাবেদ খসরু ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে যুক্তরাষ্ট্র বিএনপির নতুন কমিটি সম্পর্কে জানতে চেয়েছিলেন। কয়েকদিন আগে বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব (দফতর) রিজভী আহমেদ স্বাক্ষরিত একটি আহবায়ক কমিটির কপি প্রদর্শন করেছিলেন এনার এ সংবাদদাতা। সেটিকে নাকচ করে দিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব উপরোক্ত মন্তব্য করে বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই নতুন কমিটি গঠনের পথ সুগম হবে। এছাড়া বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি নাজুক। সরকার বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিএনপিকে স্তব্ধ করে দেয়ার জন্য। এ অবস্থায় কমিটি গঠনের কথা কেউই ভাবছেন না। ভারপ্রাপ্ত মহাসচিব উল্লেখ করেন, ১/১১ পরবর্তী সময়ের অবৈধ সরকার উৎখাতে প্রবাসীরা যে চেতনায় কাজ করেছেন, এখনও তা করতে হবে। জিয়া পরিবারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ডা. শাহ আলম, গিয়াস আহমেদ, মোস্তফা কামাল পাশা বাবুল, জিল্লুর রহমান, আকতার হোসেন বাদল, গোলাম ফারুক শাহীন, কাজী আজম, এম এ বাতিন, আতাউর রহমান আতা, গিয়াসউদ্দিন, জাকির হাওলাদার, বেলাল মাহমুদ, জসীম ভূইয়া, খালেক আকন্দ, মোহাম্মদউল্লাহ মামুন প্রমুখ সেখানে ছিলেন। প্রসঙ্গত: উল্লেখ্য, তারেক রহমানের নিকটাত্মীয় এবং মিজা ফখরুলের আত্মীয় পরিচয় দিয়ে বিগত কয়েক সপ্তাহে নিউইয়র্ক ও ওয়াশিংটনের কয়েক ব্যক্তি বিভিন্ন জনকে টোপ দিয়েছিলেন যে মির্জা ফখরুল বস্টনে এলেই যুক্তরাষ্ট্র বিএনপির নতুন কমিটির সভাপতি ও সেক্রেটারীর নাম ঘোষণা করা হতে পারে। এজন্যে বিবদমান গ্র“পের সকলেই জড়ো হন বস্টনে।

১৩ অক্টোবর সন্ধ্যায় বস্টনভিত্তিক বিএনপি আয়োজিত এক সভায়ও বক্তব্য রাখেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল ১৪ অক্টোবর টেক্সাসে যাবেন তার বোনের বাসায়। সেখানে ৪ দিন কাটিয়ে বাংলাদেশে ফিরে যাবেন বলে এনা জানতে পেরেছে। হার্ভার্ড সেমিনারে আরো অংশ নেন হার্ভার্ডের ফেলো সাবেক সংসদ সদস্যা বেগম হাসনা মওদুদ, আমেরিকাস্থ বাংলাদেশী ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সভাপতি ড. এনামুল হক, ইউএনডিপির সহকারী পরিচালক (গণতান্ত্রিক সুশান সম্পর্কিত গ্র“প) কাজী জামসেদ, মর্গ্যান স্টেট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম জি কিবরিয়া, দৈনিক আমার দেশ পত্রিকার পরিচালক শাকীল ওয়াহিদ। সুশাসন সম্পর্কিত সেমিনারে সভাপতিত্ব করেন ব্র্যাক ইউনিভার্সিটির সিনিয়র এডভাইজার ড. মঞ্জুর আহমেদ এবং মডারেট ছিলেন ড. মাহবুবুর রহমান ও ড. রুহুল আমিন। অপরদিকে পানি সম্পদ সম্পর্কিত পর্বে সভাপতিত্ব করেন হার্ভার্ডের শিক্ষক ড. জন ব্রিসকো এবং মডারেটর ছিলেন ড. মীর ফয়েজ । সেমিনার দুটির সমাপনী বক্তব্য রাখেন ড. কামরুল হাসান শুভ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV