ওয়াশিংটন জাতীয় মনুমেন্টের পাদদেশে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বাউল মেলা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত
ওয়াশিংটন, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এবং ফ্রেন্ডস এ্যান্ড ফ্যামিলি ইনক্, প্রবাসী বাংলাদেশীদের একটি সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে, ১৩ অক্টোবর সন্ধ্যায় জাতীয় মনুমেন্টের সিলভান থিয়েটার স্টেজে বাংলার চিরন্তন লোকজ সংগীতে অমর অনুষ্ঠান বাউল মেলা অনুষ্ঠিত হয়।
দেশের প্রবাসী জনপ্রিয় বাউল শিল্পীদের সাথে তাল মিলিয়ে একই মঞ্চে পরিবেশিত হয় আমেরিকান কান্ট্রি মিউজিক। সাউথ বে, এন এমেরিকান বেন্ড গ্রুপ, কান্ট্রি মিউজিকও গান পরিবেশন করেন। এ অনুষ্ঠানে আমেরিকান নাগরিক, সাংবাদিক, বুদ্ধিজীবি ও প্রবাসী বাংলাদেশীসহ প্রায় ৫০০ শত দর্শক শ্রোতা এই বাউল সংগীত উপভোগ করেন।
বাংলাদেশ দূতাবাস গ্রাম বাংলার লোকজ এই বাউল সংগীত আয়োজনের মূল লক্ষ্য হলো এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমেরিকার জনগনের নিকট বাংলাদেশের সমৃদ্ধশালী লোকজ সংস্কৃতি ও মিউজিকের সুরের মূর্ছনায় সীমানা পেরিয়ে বহির্বিশ্বে বাংলাদেশকে আরও সুপরিচিত করা। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের এবং বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ভিনসেন সি গ্রে, মেয়র অব ডিস্ট্রিক্ট অব কলামি¦য়া এ উপলক্ষে বাণী প্রদান করেন এবং বাণীটি ডঃ শাহ্জাহান মাহমুদ পড়ে শোনান। বাংলাদেশ থেকে লোকজ বাউল সংগীতের জনপ্রিয় শিল্পী শফি মন্ডল, অনিমা ডি কসটা এবং ফকির শাহাবউদ্দিন বাউল সংগীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের উচ্ছ্বসিত প্রশংসা অর্জন করেন। স্থানীয় জনপ্রিয় শিল্পীরাও বাউল সংগীত পরিবেশন করেন। ইউএসব্যান্ড এর মিউজিক এবং গান ব্যাপকভাবে দর্শকশ্রোতাদের প্রশংসা অর্জন করে। ইউএস শিল্পীরা বাংলাদেশ দূতাবাসের এ ধরণের চমৎকার অনুষ্ঠান আয়োজনের জন্য প্রশংসা করেন।
রাষ্ট্রদূত আকরামুল কাদের তার স¦াগত বক্তব্যে বলেন, প্রবাসী বাংলাদেশীদের এ ধরণের অনুষ্ঠানের মাধ্যমে আমেরিকায় বাংলাদেশের সমৃদ্ধশালী লোকজ সংগীত পরিবেশন করে বাংলাদেশের ঐতিহ্য বহনকারী সংস্কৃতি ও কৃষ্টিকে সুপরিচিত করার জন্য আহ¦ান জানান। রাষ্ট্রদূত আকরামুল কাদের আরও বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিভিনè দেশের মানুষের সংস্কৃতি ও কৃষ্টির পরিচয় ঘটে এবং এই জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মধ্যে ভেদাভেদ ও মনের ভিনèতা কমিয়ে আনে।
তিনি আরও বলেন শুধু তাই নয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিনè মত ও পথের মানুষকে একই ছাতার নীচে এনে জড় করে সাম্প্রদায়িক সম্প্রীতি, সুখী এবং সমৃদ্ধশালী সমাজব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে । সংস্কৃতি বিষয়ক সচিব মিসেস সুরাইয়া বেগম সাংস্কৃতিক মূল্যবোধের বিষয়টি উল্লেখ করে বলেন যে, বাংলাদেশের জনগন সবসময়ই এই সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য দীর্ঘদিন ধরে লালন করে আসছে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests