ফেসবুকে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী শাওনকে হত্যার হুমকি, ডাক্তার গ্রেফতার

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনকে ফেসবুকে হুমকি ও তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে এহসানুজ্জামান খান নামে একজন চিকিত্সককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারের পর গতকাল সোমবার সকালে তিনি হুমকির দায় স্বীকার করেছেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, গত জুলাই মাসে হুমায়ূন আহমেদ মারা যাওয়ার আগে-পরে তিনি ও তার কয়েকজন বন্ধু হুমায়ূনের প্রতি অযত্ন-অবহেলায় ক্ষুব্ধ হন। তারা ওই ঘটনাগুলোর জন্য শাওন ও তার পরিবারের সদস্যদের ওপর ক্ষুব্ধ হয়ে ‘উই হেট মেহের আফরোজ শাওন’ নামে ফেসবুকে একটি গ্রুপ তৈরি করেন। এই গ্রুপ ব্যবহারকারী ১ হাজার ২০০ জন সদস্য বিভিন্ন রকম কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে অপপ্রচার করতে থাকেন। এমনকি শাওনকে তারা হত্যা ও দেশছাড়ার হুমকি দেন বলেও সাংবাদিকদের সামনে স্বীকার করেছেন ডা. এহসানুজ্জামান খান।
এই গ্রুপটির ইউজাররা গত ৩ মাস ধরে শাওন ও তার পরিবারের সদস্যদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও ছবি আপলোড করে তাদের হেয় প্রতিপন্ন করা ছাড়াও হত্যা ও দেশছাড়া করার হুমকি দিয়ে আসছেন বলে সাংবাদিক সম্মেলনে জানান র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার হাজী মোহাম্মদ সোহায়েল। তিনি এটিকে সাইবার ক্রাইম বলে উল্লেখ করে জানান, এর বিরুদ্ধে মামলা করবে র্যাব এবং অভিযুক্ত সব সদস্যকেই গ্রেফতার করবে।
সাংবাদিক সম্মেলনে মেহের আফরোজ শাওন, তার পিতা প্রকৌশলী মোহাম্মদ আলী, অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলামের স্ত্রী তানজিনা রহমান স্বর্ণা উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে শাওন বলেন, হুমায়ূন আহমেদ মারা যাওয়ার পর তিনি কম্পিউটার-ইন্টারনেট ব্যবহার করেননি। তিনি পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে ফেসবুকের গ্রুপটি সম্পর্কে জানতে পারেন। প্রথমে তিনি এটিকে তেমন গুরুত্ব দেননি। সামপ্রতিক সময়ে ওই গ্রুপটি তার বাসার টিএন্ডটি ফোন নম্বর ও বাসার ঠিকানা ফেসবুকে ব্যবহার করে হুমকি দিয়ে আসছিল। তিনি বলেন, গত ১১ অক্টোবর র্যাব সদর দফতরের এন্টি ক্রাইম জোনে লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগ করার তিন দিনের মাথায় র্যাব ডা. এহসানুজ্জামান খানকে গ্রেফতার করে। ওই গ্রুপের সদস্যরা তাকে ও তার পরিবারের সদস্যদের নিয়ে ফেসবুকের মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এবং হত্যা ও দেশছাড়া করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন শাওন। তিনি বলেন, ওই গ্রুপটি সাইবার ক্রাইমের মাধ্যমে সারা দুনিয়ার মানুষের কাছে তাকে ও তার পরিবারের সদস্যদের হেয় প্রতিপন্ন করেছে। তিনি সাইবার ক্রাইম অ্যাক্টে এদের বিরুদ্ধে মামলা করবেন।
রবিবার সকালে র্যাব রাজধানীর রমনা থানার ইস্কাটন রোডের অপসোনিন ফার্মাসিউটিক্যালসের সামনে থেকে গ্রেফতার করে ডা. এহসানুজ্জামান খানকে (৩৬)। তিনি হুমকিদাতা গ্রুপের প্রধান উদ্যোক্তা বলে জানিয়েছে র্যাব। গ্রেফতারকৃত ডা. এহসানুজ্জামান খানের পিতার নাম মৃত হাবিবুজ্জামান খান। নেত্রকোনার সাতপাই গ্রামে তাদের বাড়ি। তার মাও একজন গাইনি চিকিত্সক বলে জানিয়েছে র্যাব।
গতকাল সকালে র্যাব সদর দফতরে সাংবাদিক সম্মেলনে হাজির করা হলে ডা. এহসানুজ্জামান খান জানান, এমবিবিএস পাস করে তিনি গত ৪ মাস ধরে সুনামগঞ্জ সদর হাসপাতালে সরকারি চিকিত্সক হিসেবে কর্মরত। ছোটবেলা থেকেই তিনি হুমায়ূন আহমেদের লেখা বিভিন্ন বই পড়ে আসছেন। তার প্রিয় এই লেখকের মৃত্যুর আগে এবং পরে তাকে অযত্ন-অবহেলা করা হয়েছে বলে তার কাছে মনে হয়েছে। আর এজন্যই ক্ষুব্ধ হয়ে তিনি ফেসবুকে ‘উই হেট মেহের আফরোজ শাওন’ নামক গ্রুপটি তৈরি করেন। এ গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটর তিনি নিজেই। তার ঘনিষ্ঠ দুই বন্ধু তরিকুল ইসলাম ও গৌতমও এর অ্যাডমিনিস্ট্রেটর।
ডা. এহসান আরো জানান, যুক্তরাষ্ট্র প্রবাসী নওরীন নায়না ও যুক্তরাজ্য প্রবাসী তসলিমা খাতুন গ্রুপের খুবই সক্রিয় সদস্য হওয়ায় তাদের দু’জনকেও এর অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ দেয়া হয়। ফলে গ্রুপটির অ্যাডমিনিস্ট্রেটর এখন ৫ জন। র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান জানান, র্যাব গ্রুপটির সব সদস্যের বিরুদ্ধেই মামলা করে তাদের গ্রেফতার করবে। ডা. এহসানুজ্জামান খান জানান, এই সাইটের ৪০/৫০ জন তার ঘনিষ্ঠ বন্ধু। তিনি তাদেরকেই চেনেন। বাকি সাড়ে ১১শ’ জনকে তিনি চেনেন না।ইত্তেফাক
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK