অর্থনীতিতে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ অলভিন ই রোথ এবং লয়েড শ্যাপলে
ডেস্ক: এ বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ অলভিন ই রোথ এবং লয়েড শ্যাপলে। দি রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স গতকাল ‘স্থিতিশীল বরাদ্দ ও বাজার ব্যবস্থাপনার চর্চা তত্ত্ব’ -এর জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক রোথ এবং লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক শাপলিকে এ সম্মানে ভূষিত করে। শ্যাপলে ‘কো-অপারেটিভ গেম থিওরি’ ব্যবহার করে দুই পরে মধ্যে বিভিন্ন উপায়ে সংযোগ নিয়ে গবেষণা করেছেন। তিনি দেখিয়েছেন, কোন পদ্ধতির বিশেষায়িত নকশা কিভাবে বাজারের দুই পকেই উপকৃত করতে পারে। আর শ্যাপলের তত্ত্বের ওপর ভিত্তি করে রথ ব্যবহারিকভাবে দেখিয়েছেন কীভাবে স্থিতিশীলতা বাজারের নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের সাফল্যের ওপর প্রভাব রাখে। প্রচলিত অর্থে একে নোবেল পুরস্কার বলা হলেও এটি আসলে নোবেল পুরস্কার নয়। কেননা, অন্য পাচটি নোবেলের মতো অর্থনীতিতে নোবেল দেয়ার বিষয়টি আলফ্রেড নোবেল ঘোষণা করে যাননি। নোবেলের স্মরণে সুইডেনের সেন্টাল ব্যাঙ্কই ১৯৬৮ সালে অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার দেয়ার সিদ্ধান্ত গ্রহন করে। এর পর থেকেই অন্যান্য বিষয়ের মতো অর্থনীতিতেও নোবেল পুরষ্কার দেয়া হচ্ছে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests