নিউজার্সীর পেটারসন বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার ও নিউ ইংল্যাণ্ড হিন্দু সোসাইটির শারদোৎসবের প্রস্থুতি সম্পন্ন
নিউজার্সী থেকে বিশ্বজিৎ দে বাবলু : নিউজার্সীর পেটারসনে বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গেনাইজেশণ অব নিউজার্সী (বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ সংস্হা নিউজার্সী ) এর উদ্যাগে পেটারসনের প্রিকনেস এভিনিউস্ত মহাত্মা গান্দী মন্দিরে আগামী ২৭শে অক্টোবর শনিবারে অনুষ্ঠিতব্য সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহত ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবকে সামনে রেখে সংস্হাটির এক জরুরি প্রস্তুতি সভা সভাপতি শ্রী রতন চৌধুরী এর সভাপতিত্তে এবং সাধারন সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু এর পরিচালনায় নিউজার্সীর পেটারসনের প্রিকনেস এভিনিউতে অনুষ্ঠিত হয় । সভায় সেখানকার সনাতন ধর্মালম্বীদের এক মাত্র দূর্গোৎসবটিকে জাকজমকপূর্নভাবে উদযাপন করে স্বরনীয় করে রাখার সিদ্বান্ত গ্রহন করা হয়।
এসময় অনান্যদের মধ্যে উপস্তিত ছিলেন যুক্তরাস্ট্রের বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ সংস্হা নিউজার্সীরসহ সভাপতি প্রনয় কুমার দেব,সজল দাশ,সঞ্জয় কান্তি দে, রাজেশ চৌধুরী, সন্তুষ সেন ,টিঠু দাশ,যুগ্নসাধারণ সম্পাদক নৃপেন্দ্র কুমার নাথ,সাংগঠনিক সম্পাদক মিল্টন দাশ ,কোষাদক্ষ সুধীর বিশ্বাস, প্রচার সম্পাদক দ্বীপ্ত রায়,পূজা বিষয়ক সম্পাদক স্বপ্না দেব ,সাংকৃতিক সম্পাদক শক্তিপদ রায় ,দপ্তর ও প্রকাশনা সম্পাদক নৃপেন্দ্র কুমার পাল, সাহিত্য সম্পাদক বিধান বিশ্বাষ,মহিলা বিষয়ক সম্পাদিকা স্বপ্না দে চম্পা ,সহ সমাজ কল্যাণ সম্পাদিকা অনিমা রায়, সহ সাংকৃতিক সম্পাদিকা শর্মিষ্ঠা দত্ত, সহ-কোষাদক্ষ টিষু দেবনাথ, সিনিয়র সদস্য এডঃ দর্পন কুমার দে,অশোক রঞ্জন দেব, স্নেয়াশিষ বিশ্বাস,আশিষ চৌধুরী ,গৌতম কান্তি ঘোষ ,বনমালী দেবনাথ, সুপ্রকাশ মজুমদার, তাপস ইন্দূ ,প্রদীপ দেবনাথ , লিটন রুদ্র,বিশু দেবনাথ উপদেষ্ঠামণ্ডলীর সদস্য ডঃ বীরেন্দ্র প্রামানিক,দয়াল রুদ্র ,রাধীকা রঞ্জন সেন ,হরেকৃষ্ণ রা্য়, রাখল চন্দ্র না্থ,অনন্ত কুমার সেন ,বারীন্দ্র সেন,প্রদীপ চৌধুরী,কামনা বর্ধন সহ আরও অনেক ।
নিউ ইংল্যাণ্ড হিন্দু সোসাইটির শারদোৎসবের প্রস্থুতি সম্পন্ন
আকবর হোসাইন : এবিএম নিউজ : বস্টন থেকে : গত ৭ই অক্টোবর রোববার ম্যাসাচুসেটস্থ ক্যামব্রিজ স্থানীয় কমিউনিটি সেন্টারে নিউ ইংল্যাণ্ড সোসাইটির উদ্যোগে শারদীয় দূর্গাপূজা পালনের লক্ষ্যে এক প্রস্থুতি সভা অনুষ্ঠিত হয়।

“উৎসব” এর সভাপতি ডাঃ অনুপ কুমার দেবের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক প্রতাপ চন্দ্র শীলের পরিচালনায় সভার প্রারম্ভে সম্প্রতি বাংলাদেশের রামু, উখিয়া এবং পটিয়ার বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান ধবংসে ও বাসস্থান জ্বালিয়ে পুড়িয়ে সর্বত্র আতংক সৃষ্টি করায় ক্ষতিগ্রস্থদের জন্য গভীর দুঃখ প্রকাশ করার পাশাপাশি এধরনের ঘৃন্য কাজের প্রতিবাদ জানানো হয়।সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সকল সম্প্রদায়ের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার আহবান জানানো হয়।সভায় “উৎসব”নিউ ইংল্যাণ্ড হিন্দু সোসাইটির পক্ষ থেকে আগামী ২০ এবং ২১শে অক্টোবর আয়োজিত এই উৎসবে সকলকে আমন্ত্রন জানানো হয়। প্রতি বছরের ন্যায় এবছর ও “উৎসব” শিল্পী গোষ্ঠির পরিবেশনাসহ থাকছে অতিথী শিল্পীদেরকে নিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
দুইদিন ব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে দেবীর পূজা অর্চনা, অঞ্চলীর পর প্রসাদ বিতরন, দুপুর ও রাতের খাবার ও সারাদিনভর পানীয় পরিবশন।আলোচনা সভায় উপস্থিত ছিলেন সোসাইটির অন্যতম সদস্য দিপ তালুকদার, শুকান্ত, অসিক, ইঞ্জিনিয়ার প্রবীর ঘোষ, তপন সাহা, ডঃ জ্যোতিময় চন্দ, অনিন্দিতা, চম্পা, পৃথুল, অনুপম প্রসাদ, সৌমিতা, প্রনিতা, অর্পনা সেন, ডাঃ বিপ্লব মালো, সম্পা, ডাঃ অনিতা ভট্রাচার্য, অনুরাধা চন্দ, রমা সরকার, ডাঃ তিলক সেন, মিত্রা নন্দী, শিপ্রা শর্মা, সমাপ্তি মালো, পপী শীল, তুলিকা দেব, তপন ভট্রাচার্য্য, দিলীপ দাস অভিষেক কাজল কুমার বৈদ্য রুপুম কুমার,নিয়তি রানী দাস, ও হার্ভাড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মধুসূধন মালো।পূজার বিস্তারিত জানার জন্য www.utshab.org এ সার্চ করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








