যুক্তরাষ্ট্রে নভেম্বরের প্রথম মঙ্গলবার কেন প্রেসিডেন্ট নির্বাচন হয়?
প্রতি চার বছর অন্তর যুক্তরাষ্ট্রে যে প্রেসিডেন্ট নির্বাচন হয়, তার দিনক্ষণ একেবারে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত। নভেম্বরের প্রথম সোমবারের পরবর্তী প্রথম মঙ্গলবার নির্বাচন হবে। এর আগে ১৭৯২ সালে কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বরের প্রথম বুধবার নির্বাচকমণ্ডলীর ভোটে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের বিধান ছিল।এর ৩৪ দিন আগে রাজ্যগুলোর নির্বাচকমণ্ডলী নির্বাচন করার কথা। ফলে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দিন নির্বাচন হতো। এটা এক সমস্যা। কারণ, এক রাজ্যের ফলাফল অন্য রাজ্যের নির্বাচনকে প্রভাবিত করত। এ সমস্যা অবশ্য এখনো আছে। কারণ, যুক্তরাষ্ট্রের পূর্ব তীরের রাজ্যগুলোর নির্বাচন শেষ হওয়ার পরও পশ্চিম তীরের রাজ্যগুলোতে ভোট চলতে থাকে। কারণ, দুই প্রান্তের সময়ের ব্যবধান তিন ঘণ্টা। যা-ই হোক, ১৮৪৫ সালে কংগ্রেস একটি নির্দিষ্ট জাতীয় নির্বাচনের তারিখ স্থির করে।
সেটা কেন নভেম্বরের প্রথম সোমবারের পরের মঙ্গলবার? ধর্মীয় কারণে সোমবার ভোটের দিন করা হয়নি। দেড়-দুই শ বছর আগে যাতায়াত সহজ ছিল না। দূর-দূরান্ত থেকে ভোট দিতে আসা-যাওয়ায় এক দিন চলে যেত। তাই রোববারের পরদিন ভোট হলে সমস্যা। এ জন্যই মঙ্গলবার। কিন্তু মাসের প্রথম দিনটি যদি মঙ্গলবার হয়, তাহলে ব্যবসা-বাণিজ্যের অসুবিধা। তাই নভেম্বরের প্রথম সোমবারের পরের প্রথম মঙ্গলবার নির্বাচনের তারিখ ধার্য করা হয়।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests