১ ঘণ্টা টিভি দেখায় ২২ মিনিট আয়ু কমে!
ডেস্ক: সোফায় আরাম করে বসে বা বিছানায় গা এলিয়ে দিয়ে নিশ্চিন্তে যারা নিয়মিত টেলিভিশনের অনুষ্ঠান দেখেন, তারা সাবধান। তাদের জন্য রীতিমতো আঁৎকে ওঠার সংবাদ দিয়েছেন বিজ্ঞানীরা। অবিশ্বাস্য হলেও সত্যি, অস্ট্রেলিয়ার গবেষকরা প্রমাণ পেয়েছেন, ২৫ বছরের বেশি বয়সী কোন ব্যক্তি যদি কেবল ১ ঘণ্টা টিভির সামনে বসে থাকেন, তার আয়ু ২২ মিনিট কমে যাবে। যিনি একেবারেই টেলিভিশন দেখেন না, তার সঙ্গে তুলনামূলক বিচারের পর এ ফল ঘোষণা করা হয়। প্রতিদিন যারা গড়ে ৬ ঘণ্টা টিভি দেখেন, তাদের স্বাভাবিক আয়ুর ওপর অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়ে। এ হিসাবে একজন মানুষের মোট আয়ু থেকে গড়ে খসে পড়বে ৪ বছর ৮ মাস। খবর অনলাইন হিন্দুস্তান টাইমসের। গবেষণায় দেখা গেছে, টেলিভিশনের প্রতি আসক্তি শারীরিক অক্ষমতা, ধূমপান ও স্থূলতার মতোই মারাত্মক। অস্ট্রেলিয়ার নাগরিকদের ওপরও একটি জরিপ চালানো হয়। তাতে দেখা যায়, অধিকাংশ নাগরিকই রীতিমতো টিভি দেখায় আসক্ত। ২০০৮ সালে পরিচালিত এক জরিপের তথ্যানুযায়ী, ২৫ বছর ও তার বেশি বয়সী অস্ট্রেলীয় নাগরিকরা শুধু সে বছরই মোট ৯৮০ কোটি ঘণ্টা টিভি দেখেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পরিচালিত প্রায় একই ধরনের জরিপের তথ্যমতে, সাধারণভাবে একজন মার্কিন নাগরিক সপ্তাহে গড়ে সাড়ে ৩৫ ঘণ্টা টিভি দেখে সময় কাটান। সময় থাকতেই তাই সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জীবনটাকে সত্যিই ভালোবেসে থাকলে, টিভির মায়া ত্যাগ করাই সর্বোত্তম। আর দেখলেও প্রথমে হিসাব কষে নিতে পারেন জীবন থেকে কতো বছর আয়ু খসাতে আপনার কোন আপত্তি নেই।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity