Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

এক বিলিয়নে স্মার্টফোন

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: October 17, 2012 | 3:35 PM

Details

দেখতে দেখতে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেল ১০০ কোটি! ১৯৯৬ সালে বিশ্ব প্রথম পরিচিত হয়ে ওঠে স্মার্টফোনের সাথে। ল্যাপটপের মতোই দেখতে, কিন্তু আকারে মোবাইলের মতো একটি ডিভাইসের মাধ্যমে ১৯৯৬ সালে নকিয়া নিয়ে আসে প্রথম সেই স্মার্টফোন। কমিউনিকেটর সিরিজের সেই স্মার্টফোনের মূল লক্ষ্য ছিল ব্যবসায়ীরাই। ২০০৭ সালে অ্যাপল’র আইফোন আসার আগ পর্যন্ত নকিয়ার কমিউনিকেটর সিরিজই বাজার দখল করে রেখেছিল। আইফোন আসার পর থেকেই দ্রুত বদলে যায় প্রেক্ষাপট। এখন সময়ের অন্যতম জনপ্রিয় প্রযুক্তি পণ্য বলা যায় এই স্মার্টফোনকেই। আর জনপ্রিয়তার ধারাবাহিকতাতেই ব্যবহারকারীর সংখ্যায় স্মার্টফোন পেরিয়ে গেল ১০০ কোটি। প্রযুক্তি বাজার গবেষণা সংস্থা স্ট্র্যাটেজি অ্যানালাইটিক সম্প্রতি তাদের একটি গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। স্ট্র্যাটেজি অ্যানালাইটিকের ঊর্ধ্বতন বিশ্লেষক স্কট বিশেনো এই প্রতিবেদন সম্পর্কে জানিয়েছেন, ‘আইফোন আসার পর থেকেই স্মার্টফোনের বাজার দ্রুত বেড়ে চলেছে এবং অ্যানড্রয়েডগুলোও স্মার্টফোনের বাজার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত বছরের তৃতীয় চতুর্ভাগে আমরা বিশ্বব্যাপী ৭০৮ মিলিয়ন স্মার্টফোনের হিসাব করেছিলাম। এক বছরের মধ্যেই তা ১ বিলিয়নে পৌঁছে গেছে। তৃতীয় চতুর্ভাগ শেষে আমরা স্মার্টফোনের পরিমাণ পেয়েছি ১.০৩৮ বিলিয়ন।’ স্মার্টফোনের মধ্যে অবশ্য কোন অপারেটিং সিস্টেমের কতটি ফোন ব্যবহূত হচ্ছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি স্ট্র্যাটেজি অ্যানালাইটিক।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV