Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

আবারও আলোচনায় পপ তারকা ম্যাডোনা

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: October 17, 2012 | 8:43 PM

 

Details

প্রাঞ্জল সেলিম : বিভিন্ন সময়ে পপ তারকা ম্যাডোনা আলোচনার শীর্ষে উঠে এসেছেন কখনও তার গান, কখনও বা তার কর্মকাণ্ডের কারণে। গুণী এই শিল্পী সম্প্রতি আবারও সবার আলোচনার মধ্যমণি। কারণ লেডি গাগার সঙ্গে একই মঞ্চে গান করতে চান তিনি। তাকে নিয়ে লিখেছেন প্রাঞ্জল সেলিম

ম্যাডোনা এক জীবন্ত কিংবদন্তি। তার অনন্য সংগীত প্রতিভা আর বিচিত্র জীবনাচরণের জন্য সারাবিশ্ব জুড়ে তার খ্যাতি ও জনপ্রিয়তা অতুলনীয়। ম্যাডোনা সংগীত জগতের পাশাপাশি একজন ফ্যাশন ডিজাইনারও। এই পপ সম্রাজ্ঞী সুযোগ পেলেই গানের পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করেন। খ্যাতনামা প্রতিষ্ঠান আইকনিক্স ব্র্যান্ড গ্রুপের সঙ্গে মিলে তিনি বিশ্বব্যাপী ফ্যাশন ব্র্যান্ড চালু করেছেন। তিনি চলচ্চিত্র পরিচালকও বটে। সম্প্রতি পপ শিল্পী ম্যাডোনা বেশ কিছুদিন আগে তার বিতর্কিত কনসার্ট ‘এমডিএনএ ট্যুর’-এর জন্য উঠে এসেছিলেন খবরের শিরোনামে। এই ট্যুরের ওপর ভিত্তি করে নির্মিত এক ভিডিওতে দেখা গেছে, ম্যাডোনার ব্যাকআপ ড্যান্সাররা হাতিয়ার নিয়ে নাচছেন। এই নাচের মাধ্যমে রূপক অর্থে অন্ধকার থেকে আলোর পথের যাত্রার বিষয়টি বুঝানো হয়েছে বলে জানিয়েছেন ম্যাডোনা। এমডিএনএ ট্যুরের এই নকল হাতিয়ার নিয়ে নাচের দৃশ্যের পর আলোচনায় আসেন ম্যাডোনা। তিনি এই বিষয়ে বলেন, ‘আমি হাতিয়ার ব্যবহারের বিরুদ্ধে নই। আমার মনে হয়, হাতিয়ার ব্যবহার যেকোনো মানুষকে শক্তিশালী করে তোলে এবং যা তাকে কষ্ট দিচ্ছে তা দূর করতে সুযোগ করে দেয়।’ ৫৮ বছর বয়সী এই গায়িকা আরও জানান, এই নাচের মাধ্যমে তিনি তার নিজের জীবনের একটি প্রতিচ্ছবি তুলে ধরেছেন। তবে ধ্বংস কোনো সমস্যার সমাধান হতে পারে না বলে মনে করেন ম্যাডোনা। আর তাই, শোটির শেষের দিকে দেখানো হয়, পরস্পরের প্রতি ভালোবাসাই হতে পারে যেকোনো সমস্যার সমাধান। ম্যাডোনা আরও বলেছেন, তার এই বিশেষ বার্তা বুঝার জন্য এই শোটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোমতো দেখতে হবে। এরপর এ পপ গায়িকা, আবার আলোচনায় এসেছিলেন গায়িকা লেডি গাগাকে নিয়ে তার বক্তব্যের জন্য। আটলান্টিক সিটিতে পারফর্ম করার সময় এবার ম্যাডোনা তার গান ‘মাস্টারপিস’ উত্সর্গ করেছেন শিল্পী লেডি গাগাকে এবং সেইসঙ্গে তিনি গাগাকে উদ্দেশ্য করে কিছু কথাও বলেন।

তবে সম্প্র্রতি জানা গেছে, নিউ জার্সির আটলান্টিক সিটিতে পারফর্মের এক পর্যায়ে ম্যাডোনা তার গান ‘মাস্টারপিস’ লেডি গাগাকে উত্সর্গ করেন এবং গাগার ব্যাপারে ভক্তদের বলেন, ‘আমি তাকে আসলেই ভালোবাসি। আমার মনে হয় চাটুকারিতা মানুষের মন জয় করার একটা ভালো উপায়।’ তিনি আরও বলেন, ‘খুব শীঘ্রই আমরা একসঙ্গে স্টেজে আসব, শুধু অপেক্ষা করুন।’ পপশিল্পী লেডি গাগাকে আসন্ন ‘এমডিএনএ’ ট্যুরে একসঙ্গে গান গাওয়ার আমন্ত্রণ জানিয়েছে পপকুইন ম্যাডোনা। যদিও লেডির ‘বর্ন দিস ওয়ে’ গানটিতে ম্যাডোনার ‘এক্সপ্রেস ইয়োরসেল্ফ’ গান থেকে কিছু উপাদান চুরির অভিযোগ আছে। গাগার গীতিকার ও প্রযোজক ভিনসেন্ট হারবার্ট এ বিষয়ে জানিয়েছেন, ‘গাগাকে ইয়াংকি  স্টেডিয়ামে গান গাওয়ার জন্য আমন্ত্রণ করেছেন ম্যাডোনা। তার ম্যানেজার নিজে এসে জানিয়েছেন, গাগার সঙ্গে একই মঞ্চে দাঁড়াতে চান ম্যাডোনা।’ ২৬ বছর বয়সী গাগাকে সঙ্গে পেতে বেশ আগ্রহী ম্যাডোনা। এ ছাড়া তিনি গাগার কাছে প্রতিজ্ঞা করেছেন, শোয়ের আয়ের একাংশ তিনি দান করবেন দাতব্য কাজের জন্য।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV