সকালের খাবার না খেলে চর্বি বাড়ে!
চর্বি কমাতে ওঠেপড়ে লেগেছেন? ছেড়ে দিয়েছেন সকালের খাবার? কিন্তু এতেও উপকার হচ্ছে কি? বিজ্ঞানীরা বলছেন, সকালের খাবার না খেলে মানুষের শরীরে আরও বেশি চর্বি জমে। সকালের নাশতা না খেলে মানুষের মস্তিষ্ক কেমন খাবারের প্রতি আগ্রহী হয় সেই বিষয়ে গবেষণা করা হয়। লন্ডনের ইম্পেরিয়াল কলেজে ২১ জনের মস্তিষ্ক অভিবীক্ষণ (সক্যান) করে দেখেন বিজ্ঞানীরা। এতে দেখা গেছে, স্বাভাবিক ওজনের মানুষের প্রত্যেকেই সকালের নাশতা গ্রহণ না করার পর অধিক ক্যালরিযুক্ত খাবারের প্রতি আসক্তি দেখিয়েছেন। গবেষকেরা বলছেন, সকালের খাবার না খেলে অধিক ক্যালরি যুক্ত খাবারের প্রতি দুর্বলতা প্রকাশ করতে মস্তিষ্ক পক্ষপাতমূলক আচরণ করে। যাঁরা সকালের নাশতা করেন না তাঁরা দিনের অন্যান্য ভাগে অনেক বেশি খাবার গ্রহণ করেন। নাশতা করেননি এটা মাথায় রেখেই তাঁরা খাবারের প্রতি বেশি আসক্তি দেখান। বাড়তি নজর থাকে চর্বিযুক্ত খাবারের প্রতি। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, সকালের খাবার গ্রহণ না করলে তা চর্বি কমাতে কোনো ভূমিকাই রাখে না। সম্প্রতি নিউরোসায়েন্স ২০১২ সম্মেলনে এ-সংক্রান্ত একটি গবেষণা নিবন্ধ উপস্থাপন করা হয়েছে। বিবিসি।প্রথম আলো
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








