নিউইয়র্কে প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা চলাকালে বিএনপি-জামায়াত সমর্থকদের সমাবেশ
| নিউইয়র্ক থেকে এনাঃ নিউইয়র্কে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনা সমাবেশে যখন চলছিল তখন হোটেলের বাইরে সমাবেশ চলাকালে চারদলীয় জোট সমর্থকদের হোটেলের বাইরে রাস্তায় জামায়াত নেতাদের মুক্তিসহ রাজনৈতিক হয়রানি বন্ধের দাবিতে বড় ধরনের একটি সমাবেশ হয়।
বাংলাদেশী আমেরিকান ক্যাবী এন্ড লিমো সোসাইটি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ, বাংলাদেশী আমেরিকান প্রফেসরস এসোসিয়েশন, তুই হাইজ্যাকার, ডক্টর্স ফোরাম অব নর্থ আমেরিকা, আমেরিকা-বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এবং বিএনপির সম্মিলিত উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান আকতার হোসেন বাদল, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সাঈদী মুক্তি আন্দোলনের প্রধান এম এ খালেক, আবু সামি সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা নূরল ইসলাম, হাফিজ জুলফিক চৌধুরী, দেলওয়ার হোসেন মজুমদার, আশরাফ হোসেন আকবর, জাকির আহমেদ, আবু ওবকায়দা, শহিদুল্লা কায়সার, আনিসুর রশীদ জমসেদ, অধ্যাপক ইসমাইল প্রমুখ। বক্তারা অভিযোগ করেন যে, মানবাধিকার বিরোধী আদালতের নামে বাকশালী আদালতে রাজনৈতিক প্রতিপক্ষকে শায়েস্তার গভীর ষড়যন্ত্র শুরু করেছে। এর বিরুদ্ধে প্রবাসীদের সোচ্চার হতে হবে। বক্তারা অবিলম্বে জামায়াত নেতাসহ সকল রাজনীনিকদের মুক্তির দাবিও জানিয়েছেন। এ সমাবেশের শ্লোগান ছিল, ফ্রি স্টাইলে নির্যাতন বন্ধ কর, রিমান্ডের নামে নির্যাতন বন্ধ কর, প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষা কর, ভারতীয় দালালরা হুশিয়ার সাবধান, ভারতের দালালী বন্ধ কর, করতে হবে, ফ্রি সাঈদী-ফ্রি নিজামী ইত্যাদি। |
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature