নিউইয়র্কে ট্র্যাভেল ব্যবসার নামে প্রতারণা, আমেরিকার কয়েক ডজন বাংলাদেশী হজে যেতে পারেননি
এনা, নিউ ইয়র্ক : কতিপয় ট্র্যাভেল ব্যবসায়ীর খপ্পড়ে পড়ে আমেরিকার কয়েক ডজন বাংলাদেশী হজে যেতে পারেননি। শুধু তাই নয়, এখন তারা হজ প্যাকেজের আওতায় দেয়া অর্থ ফেরত পাবেন কিনা সে সংশয় নিয়ে বিভিন্ন স্থানে দেন-দরবার করছেন। উত্তর আমেরিকায় বাংলাদেশী ট্র্যাভেল ব্যবসায়ীদের সংগঠন ‘নাটাব’র (নর্থ আমেরিকা ট্র্যাভেল এসোসিয়েশন অব বাংলাদেশ) প্রেসিডেন্ট নাজমুল হুদা এবং সেক্রেটারি আবদুল লতিফ ভূঁইয়াও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কতিপয় ব্যক্তি ব্যবসার নামে সহজ-সরল প্রবাসীদের ধর্মীয় অনুভূতিতে প্রচণ্ড আঘাত প্রদানের ঘটনায়। জানা গেছে, নিউ ইয়র্ক সিটির অন্তত ৩ বাংলাদেশী ট্র্যাভেল ব্যবসার সাইনবোর্ড ঝুলিয়ে সস্তায় টিকিট প্রদানের প্রচারণা চালাচ্ছেন। এরা প্রকৃত অর্থে ট্র্যাভেল ব্যবসায়ী নন কিংবা কোন এয়ারলাইন্সের টিকিট বিক্রেতা হিসেবে তালিকাভুক্তও নন। অভিযোগ উঠেছে, কানেকটিকাট, নিউ ইয়র্ক, নিউজার্সি, মিশিগান, পেনসিলভেনিয়ার ২৪ বাংলাদেশী এবার হজে যেতে পারেননি। এর আগে আরও ১৮ জন ওমরা হজে যেতে পারেননি। সবাই নির্দিষ্ট সময়ে হজ প্যাকেজ অনুযায়ী নগদ অর্থ প্রদান করেন কথিত ওই ট্র্যাভেল ব্যবসায়ীর কাছে। কয়েকজন কথিত ট্র্যাভেল ব্যবসায়ীর ব্যাংক একাউন্টে ডলার জমা দিয়েছেন। পরবর্তীতে সৌদিআরব যাবার টিকিট দেয়া হয়নি। দেই দিচ্ছি বলে সময় ক্ষেপণ করা হয়েছে। এক পর্যায়ে টিকিট ক্রেতারা ওইসব প্রতিষ্ঠানে হানা দিলে অঙ্গীকার করা হয় যে শিগগিরই সমস্ত অর্থ ফেরত দেয়া হবে। কয়েকজনকে চেক দেয়া হয়েছিল। সেগুলো বাউন্স হয়েছে অর্থাৎ একাউন্টে ডলার না থাকায় চেকগুলো ভাঙানো সম্ভব হয়নি। ট্র্যাভেল ব্যবসার নামে অব্যবসায়ীদের এহেন আচরণে প্রকৃত ব্যবসায়ীদের সম্পর্কে প্রবাসীদের সন্দেহ-সংশয় বাড়ছে বলে নাটাব কর্মকর্তারা উল্লেখ করেন। তারা প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন, সস্তায় টিকিট ক্রয়ের প্রচারণায় বিশ্বাস করবেন না। কারণ, একটি টিকিট বিক্রি করলে লাভ হয় সর্বোচ্চ ২৫ ডলার। তাই নির্দিষ্ট মূল্যের চেয়ে একশ’ ডলার কম দামে টিকিট বিক্রির অঙ্গীকার করার অর্থ হচ্ছে প্রতারণা। নিউ ইয়র্কের ওইসব ব্যক্তিরা ইতিপূর্বে রিয়েল এস্টেট প্রতারণা এবং ক্রেডিট কার্ড জালিয়াতির সঙ্গেও যুক্ত ছিল বলে কমিউনিটিতে অভিযোগ রয়েছে। নাটাব উদাত্ত আহ্বান জানিয়েছে, বিমানের টিকিট বিক্রি করছেন দীর্ঘদিন যাবত-এমন পরিচিত ব্যবসা প্রতিষ্ঠান থেকেই টিকিট ক্রয় করা উচিত। তাহলে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকবে না।
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests