Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

ডায়াবেটিস গবেষণায় বিস্ময়কর ফল :নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও শরীরচর্চা স্থূলকায় ডায়াবেটিক রোগীদের হূদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় না

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: October 21, 2012 | 7:56 AM

যাঁদের ওজন বেশি ও ডায়াবেটিস আছে, তাঁদের  নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও শরীরচর্চা করতে হবে। এতে ওজন কমবে; সেই সঙ্গে কমবে হূদরোগ ও স্ট্রোকের ঝুঁকি। এমন ধারণা কমবেশি সবার মধ্যেই ছিল বা আছে। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রে সরকারি গবেষণায় পাওয়া গেছে ভিন্ন তথ্য। ওই গবেষণার পরিচালক ও ব্রাউন মেডিকেল স্কুলের মনস্তত্ত্ব ও মানবিক আচরণ বিভাগের অধ্যাপক রেনা উইং বলেছেন, গবেষণার ফল তাঁকে বিস্মিত করেছে। অনেকের মতো তিনিও ভাবতেন, নিয়মিত খাদ্যাভ্যাস ও শরীরচর্চা ডায়াবেটিক রোগীদের হূদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। স্বল্পমেয়াদি  কয়েকটি গবেষণায় দেখা গেছে, এগুলো রক্তে চিনির পরিমাণ, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল কমায়। এর ভিত্তিতেই দুই বছর ধরে গবেষণা চালানো হয় টাইপ ২ ডায়াবেটিক রোগীদের (যাঁদের ওজন বেশি ও ডায়াবেটিস আছে) ওপর। এতে দেখা গেছে, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও শরীরচর্চা স্থূলকায় ডায়াবেটিক রোগীদের হূদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় না। যুক্তরাষ্ট্রে প্রায় আড়াই কোটি লোক ডায়াবেটিসে আক্রান্ত। তাঁদের মধ্যে বেশির ভাগ স্থূলকায়। গবেষণায় যুক্তরাষ্ট্রের টাইপ ২ ডায়াবেটিসে (যাঁরা স্থূলকায়) আক্রান্ত পাঁচ হাজার ১৪৫ জন অংশ নেন। তাঁদের দুটি দলে ভাগ করা হয়। যাঁদের ওজন ২৫০ পাউন্ডের বেশি, তাঁদের জন্য প্রতিদিন ১২০০ থেকে ১৫০০ ক্যালোরি এবং তাঁর চেয়ে বেশি ওজনধারীদের জন্য ১৫০০ থেকে ১৮০০ ক্যালোরির খাবার বরাদ্দ দেওয়া হয়। একই সঙ্গে প্রতি সপ্তাহে অন্তত ১৭৫ মিনিট মাঝারি ধরনের ব্যায়াম করতে বলা হয়। ১১ বছর ধরে চলে এই গবেষণা। তবে গবেষকেরা লক্ষ করেন, দুই দলের মধ্যে হূদরোগ বা স্ট্রোকে মৃত্যুর হার প্রায় সমান। ম্যাসাচুসেটসের জেনারেল হাসপাতালের ডায়াবেটিক সেন্টারের পরিচালক ও প্রধান তদন্তকারী চিকিত্সক ডেভিড নাথান বলেন, ফলাফল খুবই হতাশাজনক।প্রথম আলো

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV