Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

যৌন কেলেঙ্কারিকে কেন্দ্র করে গভীর সঙ্কটে বিবিসি!

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: October 22, 2012 | 3:22 PM

ডেস্ক: প্রয়াত উপস্থাপকের যৌন কেলেঙ্কারিকে কেন্দ্র করে গভীর সঙ্কটে পড়েছে বিবিসি। এক সময়ের টেলিভিশন তারকার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের বিষয়টি জেনেও সিনিয়র এক প্রযোজক বিষয়টি আড়াল করার অভিযোগ ওঠায় এ নিয়ে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে। গত বছর মৃত্যুবরণ করা বিবিসি উপস্থাপক জিমি সাভিলের শিশুদের যৌন নিপীড়নের বিষয়টি নিয়ে এখন রীতিমতো তোলপাড় চলছে বিবিসিতে। গত বছর নিউজনাইট  প্রোগ্রামের তদন্ত কেন বন্ধ করা হয়েছিল, সে ব্যাখ্যার দাবি উঠায় এখন চাপের মুখে রয়েছেন বিবিসির বর্তমান প্রধান জর্জ ইন্টউইস্টল। ওই তদন্তের নেপথ্যে থাকা নিউজনাইটের প্রযোজক মেরিয়ন জোনস বলেছেন, তিনি এ ব্যাপারে তার সম্পাদককে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে, তদন্ত অব্যাহত না রাখলে বিবিসির বিরুদ্ধে ঘটনা গোপন করার অভিযোগ উঠতে পারে। তিনি বলেছেন, আমি জানতাম বিষয়টি কোন না কোনভাবে প্রকাশ পাবেই। আর তখন বিবিসির বিরুদ্ধে ঘটনা গোপন করার অভিযোগ উঠবে। রানি এলিজাবেথের মাধ্যমে ‘স্যার’ উপাধি প্রাপ্ত বিবিসির অন্যতম জনপ্রিয় এবং পরিচিত তারকা উপস্থাপক ছিলেন সাভিল। এখন প্রশ্ন উঠছে তার বিতর্কিত নানা কর্মকাণ্ড সম্পর্কে বিবিসি নীরবতা পালন করেছিল কেন? সাভিলের বিরুদ্ধে উত্থাপিত নানা অভিযোগের বিষয়টি এখন পুলিশ খতিয়ে দেখছে। পুলিশ বলেছে, আরেকটি বৃটিশ চ্যানেল সাভিলের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলার পর এ পর্যন্ত ২০০ জন তার নিপীড়নের শিকার হওয়ার কথা জানিয়েছে। প্রতিপক্ষ বাণিজ্যিক চ্যানেল আইটিভি এমন নিপীড়নের শিকার এক নারীর সাক্ষাৎকার সমপ্রচার করেছে। তিনি বলেছেন, ১২ বছর বয়সে তিনি সাভিলের মাধ্যমে নিপীড়নের শিকার হয়েছিলেন। এ ধরনের নিপীড়নের ক্ষেত্রে সাভিল অনেক সময় বিবিসি ভবনকেই ব্যবহার করতেন। বিবিসি এখন এ ধরনের অভিযোগ খতিয়ে দেখতে দুটি তদন্ত শুরু করেছে। একটিতে সাভিলের কার্যক্রম খতিয়ে দেখা হবে। অন্যটিতে নিউজনাইটের রিপোর্ট গোপন করার অভিযোগ খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে বিবিসির পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য দেয়া হয়নি।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV