Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

রুশনারা আলীর পর ব্রিটিশ পার্লামেন্টের পথে দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত নারী

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: October 25, 2012 | 1:57 AM

রুশনারা আলীর পর এবার বাংলাদেশি বংশোদ্ভূত দ্বিতীয় নারী হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে জায়গা করে নেওয়ার লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন ড. বাবলিন মল্লিক (৩১)। ১৫ নভেম্বর অনুষ্ঠেয় যুক্তরাজ্যের ওয়েলসের কার্ডিফ সাউথ ও পেনার্থ আসনের উপনির্বাচনে বর্তমান জোট সরকারের শরিক দল লিবারেল ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিসেবে লড়বেন তিনি। পুলিশ কমিশনার হিসেবে যোগ দিতে লেবার পার্টির বর্তমান এমপি এলানা মাইকেল পদত্যাগ করায় ওই আসনটি শূন্য হয়। অর্ধশতাব্দী ধরে আসনটি প্রধান বিরোধী দল লেবার পার্টির দখলে। শক্ত লড়াইয়ের পূর্বাভাস দিয়ে বুঝে শুনেই মাঠে নেমেছেন বাবলিন। তাসনিম (৮) ও নিহাদ (৪) নামে দুটি কন্যাসন্তানের মা বাবলিন ছয় বছর বয়সে যুক্তরাজ্যে আসেন। সিলেটের মৌলভীবাজার জেলার কচুয়া গ্রামের রাজনীতিবিদ বাবা মো. ফিরোজ ও মা পারভীন ইসলামের চার সন্তানের সবচেয়ে ছোট বাবলিন মল্লিক। কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে স্নাতক শেষ করে একই বিশ্ববিদ্যালয় থেকে ভিশন বায়োসায়েন্স বিষয়ে চোখের গ্লুকোমা রোগ নিয়ে গবেষণার ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। পেশায় গবেষক এই নারী স্থানীয় বাঙালি ছেলেমেয়েদের জন্য ’শিকড়’ কমিউনিটি স্কুল প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা পালন করে আলোচনায় আসেন। নির্বাচনে নিজের প্রস্তুতি নিয়ে প্রথম আলোকে বাবলিন মল্লিক বলেন, ‘বর্তমান জোট সরকারের শরিক দল লিবারেল ডেমোক্র্যাট থেকে কার্ডিফ সাউথ ও পেনার্থ আসনে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া অনেক সম্মানের। ৫০ বছর ধরে আসনটি লেবার পার্টির দখলে থাকায় তা ছিনিয়ে আনা সহজ নয়।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV