Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় পবিত্র ঈদুল আযহা উদযাপিত

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: October 26, 2012 | 8:01 PM

YouTube :http://www.youtube.com/watch?v=PajGCIh7kIg&feature=youtu.be

http://www.youtube.com/watch?v=b_mD3dK37P8&feature=youtu.be :

নিউইয়র্ক (ইউএনএ): বিপুল উৎসাহে যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় গত ২৬ অক্টোবর শুক্রবার পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে। মহান আল্লাহতায়ালার নির্দেশে হযরত ইব্রাহীম (আ:) এর ত্যাগের মহিমায় চির ভাস্বর পবিত্র ঈদুল আযহা। হেমন্তের চমৎকার আবহাওয়ায় নিউইয়র্কসহ উত্তর আমেরিকার একাধিক মসজিদ আর কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করা হয়। প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত নিউয়র্কের অন্যতম বৃহৎ মসজিদ জ্যামাইকা মুসলিম সেন্টারে ঈদুল আযহার তিনটি জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাত শেষে অনুষ্ঠিত বিশেষ মুনাজাতে সমগ্র মুসলিম উম্মাসহ দেশ-জাতির মঙ্গল ও সমৃদ্ধি এবং দেশে দেশে নিপীড়িত-নির্যাতিত মুসলমানদের রক্ষায় মহান আল্লাহতায়ালার রহমত ও বিশ্ব নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করা হয়। জ্যামাইকা মুসলিম সেন্টারে সকাল যথাক্রমে সকাল ৮টা, ৯টা ও ১০টায় ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে শিশু-কিশোর-কিশোরী থেকে শুরু করে বয়োবৃদ্ধ সর্বস্তরের ১০/১৫ হাজার মুসলিম নর-নারী ঈদুল আযহার নামাজ আদায় করেন। ঈদের জামাতের জন্য জেএমসি সংলগ্ন ১৬৮ স্ট্রীট (হাইল্যান্ড এভিনিউ ও গথিক রোড) বন্ধ করে দেয়া হয়। সিটি পুলিশ ১৬৮ স্ট্রীটের দুই পাশে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখে। জেএমসি ভবনে স্থান সংকুলান না হওয়ায় বিপুল সংখ্যক মুসলমান রাস্তায় নামাজ আদায় করেন। জ্যামাইকা মুসলিম সেন্টারে ঈদের নামাজের আগে সেন্টারের পক্ষ থেকে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন জেএমসি’র  ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান খাজা মিজান হাসান, জেএমসি পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হালিম ও সেক্রেটারী সৈয়দ মোজাফফর। নিউইয়র্কের বাংলাদেশ মসুলিম সেন্টার, মদিনা মসজিদ, আমেরিকান মুসলিম সেন্টার, দারুস সালাম মসজিদ, বায়তুল জান্নাত জামে মসজিদ, আল আমীন মসজিদ, ইস্ট এলমহার্স জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টার, পার্কচেস্টার জামে মসজিদ, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, মসজিদ আবু হুরায়রা, মোহাম্মদী সেন্টার, আসসাফা প্রভৃতি  মসজিদ ভবনে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। এদিকে কানাডা ও ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের নিউজার্সী, কানেকটিকাট, ম্যারিল্যান্ড, পেনসেলভেনিয়া, ভার্জেনিয়া, ওয়াহিও, ফ্লোরিডা, নর্থ ক্যারোরিনা, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস প্রভৃতি অঙ্গরাজ্যে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিটি ঈদের জামাত শেষে নবীন-প্রবীন, ছোট-বড়, ধনী-গরীব সকলকে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করতে দেখা যায়। সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদের নামাজ আদায়ের জন্য মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে সর্বত্রই নেয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সেই সাথে সিটি প্রশাসনেরও বিশেষ নিরাপত্তা রক্ষ্য করা যায়। ঈদের নামাজ আদায়ের স্থানগুলোর আশপাশের রাস্তায় ফ্রি গাড়ী পার্কিং এর ব্যবস্থা থাকায় দূর দূরান্ত থেকে শত শত ধর্মপ্রাণ মুসল্লীরা সপরিবারে ঈদের নামাজে শরীক হন। রং বেরং এর বাহারী পোশাক গায়ে নামাজিদের একত্রে ঈদের নামাজ আদায় ভীন দেশীদের বিশেষভাবে আকৃষ্ট করে। সেই সাথে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। ঈদের দিনটি উইক ডে (শুক্রবার) থাকায় অনেককেই ঈদের নামাজ আদায় করে কর্মস্থলে যোগ দিতে দেখা যায়। আবার যারা কর্মস্থল থেকে ছুটি পেয়েছেন বা যাদের ছুটি ছিলো তারা স্বপরিবারে আবার অনেকে বন্ধু-বান্ধব নিয়ে ঘনিষ্টজনদের বাসা-বাড়ীতে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া প্রবাসীরা ফোনে বাংলাদেশে ফোন করে স্বজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV