উপমহাদেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক, কিংবদন্তি লেখক সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে নিউইয়র্কে মুক্তাধারায় স্মরণ সভা

YouTube : http://youtu.be/RrjTpEILoIU
ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : নিউইয়র্কে উপমহাদেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক, কিংবদন্তি লেখক, কথা শিল্পী সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে আয়াজিত স্মরণ সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছিল তাঁর অসামান্য অবদান। সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রবন্ধ ও কবিতা মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছে। বক্তারা বলেন, বিশিষ্ট এই লেখকের মৃত্যু বাংলা সাহিত্যের জন্য এক অপূরণীয় ক্ষতি, সেই ক্ষতি পূরণ হবার নয়। সাহিত্যের বিভিন্ন শাখায় অসামান্য অবদানের জন্য বাংলা ভাষা-ভাষী মানুষ তাকে চিরদিন স্মরণ রাখবে। সাহিত্যের সব শাখাতেই সমান বিচরণ ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের। তিনি শুধু ভাল লেখকই ছিলেন না, ভাল মানুষও ছিলেন। এই সমাজের সঙ্কট সুন্দরভাবে ধরা পড়েছে তার উপন্যাসে। ২৪শে অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় নিউ নিউইয়কের্র জ্যাকসন হাইটসে মুক্তাধারা কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে আয়োজন করে এস্মরণ সভার। সভার সঞ্চালক ছিলেন অভিনেত্রী লুৎফুন নাহার লতা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কবি বেলাল বেগ, সাংবাদিক নিনি ওয়াহেদ, মুক্তাধারার কর্ণধার বিশ্বজিত সাহা, সাংবাদিক মন্জুর আহমেদ, আকাঁ বাবুল, কবি তমিজউদ্দিন লোদী, কবি ফকির ইলিয়াস প্রমুখ। তার লেখা কবিতা পাঠ করেন সেমন্তী ওয়াহেদ,ফকির সেলিম ও কাজী নজরুল ইসলাম মন্টু। সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে সভায় এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। প্রজ্জ্বলন করা হয় মোমবাতি। সভায় কথা সাহিত্যিক সুনিল গঙ্গোপাধ্যায় এর স্মৃতি চারণ করতে গিয়ে শোকহত অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বক্তারা বলেন, নিউ ইয়র্ক প্রবাসী বাঙ্গালীদের সাথে লেখকের একটি নিবিড় সম্পর্কের বন্ধন গড়ে উঠেছিল। সভায় নিউইয়র্কের সংস্কৃতি সেবিরা উপস্থিত ছিলেন।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature