Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মাইক্রোসফট করপোরেশন’র নতুন উইন্ডোজ-৮ অপারেটিং সিস্টেম এবং সারফেস ট্যাবলেট বাজারে

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: October 26, 2012 | 9:04 PM

অনলাইন ডেস্ক : মাইক্রোসফট করপোরেশন গতকাল বৃহস্পতিবার তাদের নতুন উইন্ডোজ-৮ অপারেটিং সিস্টেম এবং সারফেস ট্যাবলেট আনুষ্ঠানিকভাবে বাজারে ছেড়েছে। অ্যাপল ও গুগলের কাছে হারানো বাজার এবং মুনাফা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাইক্রোসফট তাদের বহুল আলোচিত এ অপারেটিং সিস্টেমটি বাজারে ছাড়ল। পণ্য দুটির উদ্বোধন সামনে রেখে বৃহস্পতিবার সকালে মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বলমার রয়টার্স টেলিভিশনকে বলেন, ‘উইন্ডোজ এবং পুরো কম্পিউটার শিল্পকে আমরা নতুনভাবে ঢেলে সাজিয়েছি।’ অ্যাপলের জনপ্রিয় আইপ্যাডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য নিয়ে উইন্ডোজ-৮ চালিত নতুন সারফেস ট্যাবলেটটি বাজারে ছাড়ল মাইক্রোসফট। বৃহস্পতিবার মধ্যরাত থেকে এসব পণ্যের বিক্রি শুরু হয়। প্রায় এক হাজার গণমাধ্যমকর্মী এবং অংশীদার কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানের সামনে এসব পণ্যের উদ্বোধন অনুষ্ঠানটির উদ্বোধন করেন মাইক্রোসফটের উইন্ডোজ ইউনিটের প্রধান স্টিভেন সিনোফস্কি। তিনি উইন্ডোজ-৮-এর নতুন ফিচারগুলো তুলে ধরেন। স্টিভেন সিনোফস্কি জোর দিয়ে বলেন, উইন্ডোজ-৭ এর ওপর ভিত্তি করেই উইন্ডোজ-৮ অপরেটিং সিস্টেমটি তৈরি করা হয়েছে। মাইক্রোসফটের নতুন পণ্য সারফেস ট্যাবলেটটির আগের পর্যালোচনাগুলোতে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা যায়। শক্তিশালী হার্ডওয়ারের প্রশংসার পাশাপাশি ট্যাবলেটটির ব্যাটারির আয়ু এবং সীমিত সফটওয়ার ও অ্যাপ্লিকেশনের ব্যাপারে সমালোচনা করা হয়েছে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV