পনির বেশি খেলে পুরুষের প্রজননক্ষমতা কমে?
পনির বেশি খেলে পুরুষের প্রজননক্ষমতা কমে যায়। যেসব তরুণ নিয়মিত পনির খান, তাঁরা হয়তো বাবা হওয়ার ক্ষমতা হারাতে পারেন। এমনই দাবি করছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক। গবেষণায় দেখা গেছে, পুরোপুরি চর্বিসমৃদ্ধ দুগ্ধজাত খাবারের পরিমাণ অল্প হলেও তা পুরুষের প্রজননক্ষমতা নাটকীয়ভাবে কমিয়ে দেয়। যাঁরা প্রতিদিন তিন টুকরার বেশি পনির খান, তাঁদের শুক্রাণু অন্যদের চেয়ে অনেক দুর্বল হয়ে যায়। গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য অনুষদের এক দল গবেষক। তাঁরা ১৯ থেকে ২৫ বছর বয়স্ক ১৮৯ জন পুরুষের ওপর গবেষণাটি করেন। এসব পুরুষের সবাই বেশ সুস্থ-সবল এবং প্রতি সপ্তাহে কমপক্ষে দেড় ঘণ্টা শরীরচর্চা করেন। গবেষণার অংশ হিসেবে তাঁদের একটি প্রশ্নপত্র পূরণ করতে দেওয়া হয়। খাবারের তালিকা নিয়ে ছিল এসব প্রশ্ন। এক সপ্তাহে তাঁরা কী পরিমাণ দুগ্ধজাত খাবার, ফলমূল, মাংস এবং অন্যান্য খাবার খেয়েছেন, তা ওই প্রশ্নপত্রে ছিল। একই সঙ্গে গবেষকেরা তাঁদের শুক্রাণুর গুণগত মান নিয়েও গবেষণা করেন। এর গঠন এবং গতি পর্যবেক্ষণ করা হয়। গবেষণায় দেখা গেছে, পরিমাণে বেশি চর্বিসমৃদ্ধ দুগ্ধজাত খাবার খেয়েছেন, এমন তরুণদের শুক্রাণুর গুণগত মান, যারা পরিমিত বা কম খেয়েছেন, তাঁদের চেয়ে ২৫ শতাংশ দুর্বল। শুধু পনির নয়, অন্যান্য দুগ্ধজাত খাবারও একই রকম প্রভাব ফেলে। ২৮ গ্রাম পনির, এক চা-চামচ ক্রিম, এক স্কুপ আইসক্রিম অথবা এক গ্লাস ননিসমৃদ্ধ দুধ একই সমান ক্ষতি করে থাকে। গবেষকেরা বলেন, দুগ্ধজাত পণ্য নারীদের হরমোনের জন্য অত্যাবশ্যকীয় হলেও পুরুষের ক্ষেত্রে উল্টো প্রতিক্রিয়া করতে পারে। পিটিআই।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests