Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

সোমবার ভোরে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে স্যান্ডি, হ্যারিকেনের প্রভাবে ৬ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: October 28, 2012 | 2:46 PM

গত সপ্তাহে জ্যামাইকায় আঘাত হানা ঘূর্ণিঝড় স্যান্ডি আরো শক্তিশালী হয়ে হ্যারিকেনে পরিণত হয়েছে। সোমবার ভোরে এটি যুক্তরাষ্ট্রে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্যান্ডির আশঙ্কায় উপকূলীয় এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ অবস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
যুক্তরাষ্টের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র্র জানায়, ঝড়ের সময় বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় ১২০ কিলোমিটার। এছাড়া হ্যারিকেনের প্রভাবে ৬ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘূর্ণিঝড় কেন্দ্র্র আরো জানায়, রোববার স্যান্ডি নর্থ ক্যারোলিনা থেকে ৩৩০ মাইল দক্ষিণে অবস্থান করছিলো। স্যান্ডির প্রভাবে ফ্লোরিডা, জ্যামাইকাসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে।
এদিকে শনিবার নিউ জার্সি সরকার রাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করে। নিউইয়র্কের গর্ভনর জলোচ্ছ্বাসের কারণে সৃষ্ট বন্যায় প্রাণহানির আশঙ্কায় শহরের বিভিন্ন উপ-রাস্তা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন। এছাড়া কয়েকদিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকতে পারে বলেও তিনি নাগরিকদের উদ্দেশ্যে জানান।
ফেডারেল ইর্মাজেন্সি ম্যানেজমেন্টের মহাপরিচালক ক্রেইগ ফিউগেট জানান, ঝড়টি শুধু সামুদ্রিক এলাকাই নয়, বরং ব্যাপক এলাকা নিয়ে এটি আঘাত হানবে।
স্যান্ডির আঘাতে এর মধ্যে  বাহামা, কুবা ও ভার্জিনিয়ায় প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত সপ্তাহে ‍ক্যারিবীয় অঞ্চলে স্যান্ডির আঘাতে ৬০ জন প্রাণ হারান।
এদিকে প্রেসিডেন্ট বারাক ওবামা হ্যারিকেনের আঘাতে জরুরি প্রস্তুতি ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন এবং সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। এছাড়া রিপাবলিকান প্রার্থী মিট রমনি ভার্জিনিয়ার পূর্ব নির্ধারিত একটি সভা বাতিল করেছেন।
হোয়াইট হাউসের এক প্রতিনিধি সংবাদ মাধ্যমকে জানান, ঝড়ের কারণে প্রেসিডেন্ট বারাক ওবামা সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে ফ্লোরিডার একটি সফর বাতিল করেছেন।বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV