Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নির্বাচন বোর্ডের প্রচারপত্রে বাংলা : সাধারণ নির্বাচন মঙ্গলবার, ৬ই নভেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: October 28, 2012 | 8:38 PM

মাহমুদ মেনন ও শিহাবুদ্দীন কিসলু বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক থেকে: প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে নিউইয়র্কের নির্বাচন বোর্ডের একটি প্রচারপত্রে বাংলাভাষা ব্যবহার করা হয়েছে। একটি বিশাল বাঙালি কমিউনিটির বসবাস এই নগরীতে। তাদের উদ্দেশ্যেই এই বাংলা ভাষার ব্যবহার। প্রত্যেক ভোটারের কাছে পাঠানো ওই প্রচারপত্রে ভোটকেন্দ্র পরিবর্তনের ও ভোটকেন্দ্র কতক্ষণ খোলা থাকবে তার তথ্য দেওয়া হয়েছে। এছাড়াও ভোটপত্রের (ব্যালট পেপারের) জন্য দেওয়া হয়েছে নির্দেশনা।
নিউইয়র্কে এক লাখেরও বেশি বাংলাদেশি অবস্থান করছেন। এদের মধ্যে ২০ হাজারেরও বেশি রেজিস্টার্ড ভোটার রয়েছেন। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ থেকেও একটি উল্লেখযোগ্য বাংলাভাষাভাষির বাস এই নগরীতে।
তাদের কথা বিবেচনা করেই নির্বাচন বোর্ডের এই নোটিশ। প্রচারপত্রে ব্যবহার করা হয়েছে আরও তিনটি ভাষা। এগুলো হচ্ছে ইংরেজি, স্প্যানিশ ও চীনা।
প্রথম পৃষ্ঠার তথ্য: সাধারণ নির্বাচন মঙ্গলবার, ৬ই নভেম্বর, ২০১২। দ্বিতীয় পৃষ্ঠায় বলা হয়েছে- ‘আপনার ভোটকেন্দ্র পরিবর্তন হতে পারে।’
তৃতীয় পৃষ্ঠায় জানানো হয়েছে ভোটকেন্দ্র খোলা থাকবে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। আর চতূর্থ পৃষ্ঠায় নমুনা ভোটপত্রের জন্য www.vote.nyc.ny.us এই ওয়েবসাইটে ভোটকেন্দ্র অনুসন্ধানের পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়াও স্মার্ট ফোনের মাধ্যমে ফ্রি কিউআর রিডার ডাউনলোড করে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ছবি তুলতে ও বিস্তারিত জানতে বলা হয়েছে।
নির্বাচন কমিশনের প্রচারপত্রে বাংলাভাষার ব্যবহারের ঘটনায় নিউইয়র্কের বাংলাভাষাভাষিরা খুশি হয়েছেন। তাদের অনেকেই এই সিদ্ধান্তকে বাংলাভাষি তথা বাংলাদেশিদের প্রতি নিউইয়র্ক নির্বাচন বোর্ডের একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গীর প্রকাশ বলে মনে করেন।
এ বিষয়ে নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলাপত্রিকার সম্পাদক আবু তাহের বাংলানিউজকে বলেন, “নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য মর্যাদার।”
তিনি বলেন, “বছরের পর বছর ধরে এদেশে বাংলাদেশিরা ইংরেজি প্রচারপত্র দেখেই ভোট দিয়েছেন। তাদের জন্য বাংলা যে প্রয়োজন তা নয়। কিন্তু কমিউনিটির ভাষার প্রতি স্বীকৃতি দিয়ে নিউইয়র্ক নির্বাচন বোর্ড আমাদের সম্মানিত করেছে।”
নিউইয়র্কের অ্যাস্টোরিয়ার বাসিন্দা শেখ এস ইসলাম বাংলানিউজকে বলেন, প্রচারপত্রটির মাধ্যমে আমি জানতে পারলাম আমার ভোটকেন্দ্র পাল্টে গেছে। তবে তা বাংলাভাষায় জানতে পেরে আরো ভালো লেগেছে। নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির একজন হিসেবে আমি এ জন্য গৌরব বোধ করছি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV