Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ঘূর্ণিঝড় স্যান্ডি আতঙ্কে যুক্তরাষ্ট্রবাসী: ৬টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা, ৭,৪০০ ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: October 29, 2012 | 6:51 AM

 ডেস্ক: যুক্তরাষ্ট্রে আজ প্রবল বেগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় স্যান্ডি। আতঙ্ক বিরাজ করছে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাঙালীসহ সবার মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘূর্ণিঝড় স্যান্ডি আঘাত হানার আগেই সবাইকে পর্যাপ্ত সতর্কাবস্থা অবলম্বন করতে বলেছেন। যুক্তরাষ্ট্র অভিমুখে স্যান্ডি ঘণ্টায় ৭৫ মাইল বেগে ধেয়ে আসছে। এ জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের ৬টি অঙ্গরাজ্যে। এসব অঙ্গরাজ্যের বেশির ভাগ স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বহু অঞ্চলে সব ধরনের পরিবহন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্বাচনী সভা-সমাবেশ ও র‌্যালি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। খবর অনলাইন বিবিসির। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, স্যান্ডি সুপারস্টর্মে রূপ নিতে পারে। পূর্ণিমার প্রভাবে ১১ ফুট উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এদিকে ঘূর্ণিঝড় স্যান্ডি আঘাত হানার আশঙ্কায় পুরো নিউইয়র্কে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সব কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। স্যান্ডির কারণে নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ওয়াশিংটন, ডেলওয়ারে, কানেকটিকাট ও বোস্টন বিমানবন্দরে গত ২ দিনে প্রায় ৭,৪০০ বিমানের যাত্রা বাতিল করা হয়েছে। এর মধ্যে ৩ হাজারেরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে।মানবজমিন
নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে লন্ডভন্ড করতে ধেয়ে আসছে স্যান্ডি

Situs Streaming JAV