জনসমর্থনে এগিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা : জনমত জরিপ
নির্বাচনের মাত্র নয় দিন আগে জনসমর্থনে প্রতিদ্বন্দ্বী মিট রমনিকে আবারও খানিকটা পিছনে ফেলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। রোববার রয়টার্স/ইপসোস পরিচালিত জনমত জরিপে ডেমোক্রেট প্রার্থী বারাক ওবামার পক্ষে জনসমর্থন ছিল ৪৯ শতাংশ। রিপাবলিকান প্রার্থী মিট রমনির পক্ষে ছিল ৪৬ শতাংশ। তবে সার্বিক জরিপে এখন সমান অবস্থানে রয়েছেন ওবামা ও রমনি। জনসমর্থনের এ প্রবণতায় নির্বাচনের আগে আবারও পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। জরিপে নিবন্ধনকৃত অংশগ্রহণকারীর মধ্যে ১৫ শতাংশ জানিয়েছেন, এখনও তাদের মত পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে এবং ভিন্ন প্রার্থীকে ভোট দিতে পারেন তারা। সূত্র বিডিনিউজ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








