Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্ক ও নিউজার্সিকে দুর্যোগ কবলিত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: October 30, 2012 | 12:51 PM

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘূর্ণিঝড় স্যান্ডিতে বিধ্বস্ত নিউইয়র্ক ও নিউজার্সিকে গতকাল মঙ্গলবার বড় ধরনের দুর্গত এলাকা ঘোষণা করেছেন। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুই রাজ্য। স্যান্ডি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের প্রায় ৮০০ মাইল এলাকা জুড়ে আঘাত হানে। বাতাস ও বৃষ্টির তোড়ে বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। খবর বিবিসি, সিএনএন ও রয়টার্সের।

স্থানীয় সময় সোমবার রাত ৮টার দিকে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টা) ঘূর্ণিঝড় উপকূলে পৌঁছানোর সময় পূর্ণিমার প্রভাবে রেকর্ড ১৪ ফুট উঁচু জলোচ্ছ্বাসে তলিয়ে যায় নিউইয়র্ক শহরের নিচু এলাকা। ক্যাসিনোর জন্য বিখ্যাত নিউজার্সির আটলান্টিক সিটিও চলে যায় প্রায় ৮ ফুট পানির নিচে। নিউইয়র্কের ১০৮ বছরের পুরোনো পাতাল রেলের একটা বড় অংশ জলোচ্ছ্বাস কবলিত হয়ে বিপর্যস্ত হয়েছে, যা আগে কখনো হয়নি। হাডসন নদীর পানি উপচে তলিয়ে গেছে লোয়ার ম্যানহাটনের বেশ কিছু এলাকা।  পাতাল রেলের সাতটি সুরঙ্গে পানি প্রবেশ করে। নিউইয়র্কের কুইনসে আগুন লেগে ধ্বংস হয়েছে প্রায় ৮০টি বাড়ি। যা আশঙ্কা করা হয়েছিল তার চেয়েও বড় জলোচ্ছ্বাস হয়েছে বলে জানিয়েছেন নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ। প্রলয়ঙ্করী এ ঝড়ের আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট ওবামা আগেই ম্যাসাচুসেটস, কানেকটিকাট, রোডে আইল্যান্ড, নিউইয়র্ক, নিউজার্সি এবং পেনসিলভানিয়া ও ওয়াশিংটন ডিসিসহ নয়টি রাজ্যে জরুরি অবস্থা জারি করেছিলেন।

আটলান্টিক মহাসাগরে সৃষ্ট সামুদ্রিক ঝড় স্যান্ডি ৮০ মাইল বেগে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানে। এসময় জলোচ্ছ্বাসে নিউইয়র্কের নিচু এলাকাসহ পূর্ব উপকূলের অনেক শহর প্লাবিত হয়ে পড়ে। নিউইয়র্ক রাজ্য সরকারের কর্মকর্তা হাওয়ার্ড গ্লেজার বলেন, লোয়ার ম্যানহাটন এখন সাগরের পানির নিচে। শহরের হাজার হাজার বাড়িতে বিদ্যুত্ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ মঙ্গলবার বন্ধ রাখা হয়। ১৮৮৮ সালের পর থেকে এই প্রথম দুর্যোগের কারণে পর পর দুই দিন নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখা হয়। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরও মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হয়। ওয়াশিংটনে কেন্দ্রীয় সরকারের সব অফিস বুধবার পর্যন্ত বন্ধ থাকবে।

নিউইয়র্কের পাশের রাজ্য নিউজার্সির বিখ্যাত বিনোদন কেন্দ্র আটলান্টিক সিটির পুরোটাই এখন বন্যার পানির নিচে। সেখান থেকে ৩০ হাজার লোককে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। নিউজার্সিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো একটি পরমাণু বিদ্যুত্ কেন্দ্রের জন্য বিশেষ সতর্কতা নেয়া হয়েছে। এছাড়া বিপুল সংখ্যক কেমিক্যাল প্ল্যান্ট ও তেল শোধনাগার বন্ধ রাখা হয়েছে।

স্যান্ডি এখন কিছুটা দুর্বল হয়ে পড়লেও একে এখনো শক্তিশালী ঝড় হিসাবেই বিবেচনা করা হচ্ছে। ঝড়টি এখন উত্তরমুখে কানাডার দিকে অগ্রসর হচ্ছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৬ জন ও কানাডায় একজন নিহত হয়েছে। এর আগে এই ঝড় জ্যামাইকা, হাইতি ও কিউবার ওপর দিয়ে যুক্তরাষ্ট্রের দিকে যাওয়ার পথে অন্তত ৬৭ জনের প্রাণ কেড়ে নেয়। ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ক্যারিবীয় অঞ্চলের এ তিন দেশে।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV