Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

এক প্রশ্ন ১৪ বার, জবাব দেননি রিপাবলিকান-দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: October 31, 2012 | 2:37 PM

অনলাইন ডেস্ক : ক্ষমতায় থাকলে যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড়দুর্গত এলাকার জন্য জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে (এফইএমএ) কীভাবে কাজে লাগাতেন, সাংবাদিকদের এমন একটি প্রশ্ন বারবার এড়িয়ে গেছেন রিপাবলিকান-দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি। হাফিংটন পোস্টের প্রতিবেদনে আজ বুধবার বলা হয়, ওহাইওতে হারিকেন স্যান্ডির কারণে দুর্গত মানুষের মধ্যে গতকাল মঙ্গলবার ত্রাণ বিতরণের পর তাঁকে এ প্রশ্ন করেন সাংবাদিকেরা। রমনির জন্য প্রচারাভিযানে নিয়োজিত রয়েছে এমন একটি বার্তা সংস্থার খবরে বলা হয়, সাংবাদিকেরা রমনিকে কমপক্ষে পাঁচবার প্রশ্ন করেছে যে, প্রেসিডেন্ট হলে তিনি এফইএমএ বিলুপ্ত করবেন কি না বা এ ব্যাপারে তিনি কী সিদ্ধান্ত নেবেন। তিনি বারবার প্রশ্নটি এড়িয়ে গেলেও টেলিভিশনের ক্যামেরায় তা শোনা গেছে। আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, রমনি কিছু নির্দিষ্ট প্রশ্ন এড়িয়ে গেছেন। একটি পত্রিকার একজন প্রতিবেদক প্রথমবার করা প্রশ্নের জবাব না পেয়ে চিত্কার করে আবার একই প্রশ্ন করেন ‘গভর্নর, আপনি কি এফইএমএ তুলে দেবেন?’ কয়েকটি বার্তা সংস্থার প্রতিবেদকেরা একই ধরনের প্রশ্ন করলেও রমনি নিশ্চুপ থাকেন। তাঁরা প্রশ্ন করেন, ‘গভর্নর, আপনি কি আরও কোনো দুর্গত এলাকায় যাবেন?’ ‘গভর্নর, আপনাকে ১৪ বার প্রশ্ন করা হলেও আপনি কেন প্রশ্নের জবাব দিতে চাইছেন না?’ গত বছর রিপাবলিকান পার্টির প্রাথমিক বাছাই বিতর্কের সময় রমনি বলেছিলেন, তিনি মনে করেন, দুর্যোগের মুহূর্তে ত্রাণকার্যক্রম চালানোর দায়িত্ব থাকা উচিত অঙ্গরাজ্য সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর হাতে। তিনি বলেন, ‘সব সময়ই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সাহায্য নেওয়ার সুযোগ থাকে। যথাসময়ে সাহায্য নিয়ে আবার সেটি ঠিকমতো ফিরিয়ে দেওয়া উচিত। এটিই যথার্থ কাজ। এ ছাড়া আপনি আরও একধাপ এগিয়ে যেতে পারেন। বেসরকারি বিভিন্ন সংস্থার কাছ থেকে সাহায্য নিতে পারেন সেটি ফিরিয়ে দেওয়ার শর্তে। কেন্দ্রীয় সরকারের বাজেট থেকে কোন কোন খাত বাদ দেওয়া দরকার—এমন ভাবনার বদলে আমাদের ভাবা উচিত বাজেটে আমরা কোন কোন খাত রাখব।’ ত্রাণতত্পরতা নিয়ে প্রশ্নের পর রমনি বলেন, ‘এভাবে আর নয়। আমাদের সন্তানদের ভবিষ্যত্ জলাঞ্জলি দিয়ে আমরা এসব চালাতে পারি না। আমার মতে, সোজা কথায় এটি অনৈতিক। দিনের পর দিন বেশি বেশি ঋণ নিয়ে সেগুলো আমাদের সন্তানদের ওপর চাপিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। আমরা ভালো করেই জানি, সেগুলো পরিশোধ করার আগেই আমরা মরে যাব। এসব অর্থহীন।’ হারিকেন স্যান্ডির তাণ্ডব যত এগিয়ে আসতে থাকে, রমনির এসব বক্তব্য আরও বেশি করে সামনে আসতে থাকে। রমনি কীভাবে দুর্যোগ সামাল দেবেন, তা নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। রমনির প্রচারাভিযান ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে খুব দ্রুত জানানো হয়, দুর্যোগ প্রতিরোধে তিনি এফইএমএকে সঙ্গে নিয়ে কাজ করবেন। প্রচারাভিযানের মুখপাত্র আমান্দা হেনবার্গ বলেন, ‘গভর্নর রমনি মনে করেন, দুর্যোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনার দায়িত্ব থাকা উচিত সংশ্লিষ্ট এলাকার রাজ্য সরকারের ওপর। যেসব জায়গায় দুর্গত মানুষের জন্য সাহায্য ও সহায়তা একান্ত প্রয়োজন, সেখানে প্রাথমিক উদ্ধার তত্পরতা চালানোর জন্য রাজ্য সরকারই হলো সবচেয়ে ভালো পছন্দ। তবে এর সঙ্গে কেন্দ্রীয় সরকার ও এফইএমএর পক্ষ থেকে সহায়তা চালু থাকা দরকার।’প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV