পানির ওপর পানির সেতু!
সেতু কেন তৈরি করা হয়, তা আমরা সবাই জানি। সেতু সাধারণত নদী বা খাল অর্থাত্ পানি রয়েছে যেখানে সেখানে তৈরি করা হয়। আর তা করা হয় সাধারণত ওটাকে স্থলপথ হিসেবে ব্যবহার করার জন্য। কিন্তু পানির ওপর সেতু তৈরি করে তার মধ্য দিয়ে নৌকা, স্পিডবোট আর বড় বড় মালবোঝাই টাগবোট চালানো হচ্ছে কোথাও, এ কি বিশ্বাস করার মতো কথা? হোক তা অবিশ্বাস্য, খবরটি কিন্তু সত্য। হ্যাঁ, পৃথিবীতে এমন একটি সেতু বানানো হয়েছে যেটিতে গাড়িঘোড়া নয়, যাতায়াত করছে নানা শ্রেণীর নানা ধরনের নৌযান। ২০০৩ সালে পানির ওপর দিয়ে পানি বোঝাই একটি সেতু বানিয়েছে জার্মানির ইঞ্জিনিয়াররা। ওটা বানানো হয়েছে জার্মানির ম্যাগদেবার্গ শহরে। সেতুটির নাম মিটটেলল্যান্ড ক্যানেল। দেখতে অনেকটা আধুনিক ফ্লাইওভারের মতো। এই সেতুর দৈর্ঘ্য ৯১৮ মিটার। প্রস্ত ৩৪ মিটার আর গভীরতা ৪ দশমিক ২৫ মিটার। মিটটেলল্যান্ড ক্যানেল নামের সেতুটি জার্মানির দুটি বিখ্যাত শিল্পাঞ্চলকে সহজ যাতায়াত সুবিধা দিয়েছে। কারণ অ্যালবেহ্যাভ ক্যানেলের মধ্য দিয়ে যাতায়াত করতে হলে যতটা পথ পাড়ি দিতে হতো মিটটেলল্যান্ড ক্যানেল দিয়ে যাতায়াতের ফলে তার দূরত্ব ১২ কিলোমিটার কমানো সম্ভব হয়েছে। এটি পৃথিবীর প্রথম পানির সেতু। বানাতে খরচ পড়েছে ৫০ কোটি ইউরো। এ সেতুটির দু’পাশে অবশ্য মানুষ চলাচলের জন্য সাবওয়েও তৈরি করা হয়েছে।আমার দেশ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
- ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ
- New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
- নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক