Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রেসিডেন্ট নির্বাচন মঙ্গলবার :দোদুল্যমান ভোটারদের দ্বারে ওবামা-রমনি

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: November 4, 2012 | 10:08 AM

Details

আর একদিন পর মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিহাসের সবচে ব্যয়বহুল প্রেসিডেন্ট নির্বাচন! এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক প্রার্থী বারাক ওবামা এবং তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বি মিট রমনির যে ‘যুদ্ধে’ অবতীর্ণ হবেন তাতে ব্যয় হবে আনুমানিক ৬০০ কোটি মার্কিন ডলার। সেন্টার ফর রেসপন্সিভ পলিটিক্স (সিআরপি) এর এক রিপোর্টে এমন তথ্য দেয়া হয়েছে। এর আগের কোনো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এত বিপুল অর্থ ব্যয় হয়নি। বিশ্বের অন্য কোনো দেশের নির্বাচনেও এই পরিমাণ অর্থ এর আগে খরচ হয়নি। তাই একে বিশ্ব ইতিহাসের ‘ব্যয়বহুলতম’ নির্বাচনও বলা যায়।

নির্বাচনে খরচ করার জন্য বারাক ওবামা সংগ্রহ করেছেন ১০০ কোটি ডলারের বেশি। মিট রমনিও তুলেছেন প্রায় একই পরিমাণ অর্থ। ভোটযুদ্ধে জয়ের জন্য এভাবে অঢেল টাকা খরচের সমালোচনাও কম হচ্ছে না।

অন্যদিকে, নির্বাচনের শেষ মুহুর্তে দোদুল্যমান ভোটারদের মন জয় করতে অনিশ্চিত অঙ্গরাজ্যগুলোর এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন ওবামা ও রমনি। দু’জনের লক্ষ্য একটাই -জয়। নির্বাচনের বেশ কিছুদিন আগে বিভিন্ন জরিপে বারাক ওবামাকে সম্ভাব্য বিজয়ী মনে হলেও নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে অবিশ্বাস্যভাবে ওবামার সঙ্গে নিজের ব্যবধান কমিয়ে আনেন মিট রমনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পেয়ে সর্বশক্তি নিয়ে শেষ মুহুর্তের প্রচারণা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন রমনি। আর বিপদের ‘গন্ধ’ পেয়ে আত্মরক্ষার সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন ওবামাও। ফলে এই নির্বাচনে কে জিতবেন সেটাই হয়ে দাঁড়িয়েছে মিলিয়ন  ডলারের প্রশ্ন। বিশ্ববাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই দিনটির জন্য।

খরচের ইতিহাসের নির্বাচন : মার্কিন নির্বাচন মানেই ডলারের ছড়াছড়ি। কিন্তু এই নির্বাচন পুর্বের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। এই সংখ্যা আনুমানিক ৬০০ কোটি ডলার। অর্থাত্ চার বছর আগের নির্বাচনের চেয়ে ৭০ কোটি ডলার বেশি। এবার কেবল নির্বাচনি কাজেই ব্যয় হবে ২৬০ কোটি ডলার।  এবারের নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে এসে দৃশ্যত দলের বাইরে থেকে স্বতন্ত্র বিভিন্ন সংগঠনের প্রচারণা ব্যয় বৃদ্ধির ফলে সার্বিক নির্বাচন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। দলের বাইরের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবারের নির্বাচনী ব্যয়ের পরিমান ৯৭ কোটি ডলার ছাড়িয়ে যাবে। অথচ ২০০৮ সালের নির্বাচনে এর পরিমাণ ছিল ৩০ কোটি ১০ লাখ ডলার। ২০০৮ সালের নির্বাচনী প্রচারণায় যেমনটা দেখা গিয়েছিল, এবারও সেই অর্থ, বীমা, রিয়েল স্টেট কোম্পানির পাশাপাশি আইনজীবী, লবিস্ট এবং বিভিন্ন ব্যবসায়ী স্বার্থসংশ্লিষ্টরাই নির্বাচনী প্রচারণার জন্য অর্থ ঢালছেন।

শেষ মুহুর্তের তুমুল প্রচারণা :এদিকে ওবামা এবং রমনি শেষ মুহুর্তের তুমুল প্রচারণা যুদ্ধ শুরু করেছেন দোদুল্যমান রাজ্যগুলোতে। এসব রাজ্যে প্রার্থীদের ‘নিশ্চিত’ ভোট কম। তারা ধারণা করছেন এই রাজ্যগুলোর প্রচারণার সাফল্যের উপরই নির্ভর করছে জয় পরাজয়। ওবামা গতকাল শনিবার ওহাইও, উইসকনসিন, আইওয়া এবং ভার্জিনিয়া চষে বেড়িয়েছেন ভোটারদের মন জয়ের জন্য। অন্যদিকে, মিট রমনি এদিন ভোট প্রার্থনা করতে ছুটে যান নিউ হ্যাম্পশায়ার, আইওয়া এবং কলোরাডোতে। শুক্রবার উভয় প্রার্থী ওহাইওতে প্রচারণা চালান। জনমত জরিপে দু’জনে সমানে-সমান থাকায় এসব রাজ্য তাদের মূল টার্গেটে পরিণত হয়েছে। বিশেষ করে ওহাইওর ১৮ টি ইলেকটোরাল কলেজ ভোট জয় পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেছে নির্বাচনী বিশ্লেষকরা। একারণে এই রাজ্যে প্রচারণায় সবচে গুরুত্ব দিচ্ছেন উভয় প্রার্থী। ওবামা এবং রমনি দুই প্রার্থীর সঙ্গে তাদের রানিং মেটরাও ছুটে বেড়াচ্ছেন এই প্রচারণা যুদ্ধে।ইত্তেফাক

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV