যুক্তরাষ্ট্রের মধ্যরাতের পরপরই প্রকাশ হয়ে যাবে বারাক ওবামা নাকি মিট রমনি কে হাসলেন শেষ হাসি

কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট- এই প্রশ্ন কেবল যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্ববাসীর। এই প্রশ্নের জবাব পাওয়া যাবে বাংলাদেশ সময় আজ বুধবার সকালের দিকে। মার্কিন ইতিহাসের সবচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে ভোগ্রহণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার। ভোট উপলক্ষ্যে ভোটারদের মধ্যে ছিল বিপুল উত্সাহ। অনেক স্থানে ভোটকেন্দ্রে ছিল দীর্ঘ লাইন। ঝামেলা এড়াতে অনেকে ভোর ৫ টার আগেই গিয়ে দাঁড়ান ভোটের লাইনে। উত্সবমুখর এই পরিবেশ দেখে বিশ্লেষকরা ধারণা করছেন, ভোটার উপস্থিতি এবার আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের ৫০ টি রাজ্যের প্রতিটিতে নিজ নিজ সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহন শেষ হওয়ার পরপরই শুরু হয় গণণা। মিট রমনি গতকাল তার স্ত্রী অ্যানকে নিয়ে ম্যাচাসুসেটসের ভারমটে ভোট দেন। আর বারাক ওবামা আগাম ভোট দিয়েছিলেন গত ২৫ অক্টোবর।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মধ্যরাতের পরপরই (বাংলাদেশ সময় বুধবার সকাল ১০ টার পর) প্রকাশ হয়ে যাবে বারাক ওবামা নাকি মিট রমনি কে হাসলেন শেষ হাসি। ওবামা হোয়াইট হাউসে থেকেই যাবেন নাকি সেখানে অভিষেক ঘটবে মিট রমনির।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ইলেকটোরাল কলেজ নামের এক জটিল পদ্ধতিতে। জনসংখ্যার ওপর ভিত্তি করে প্রতিটি অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোট সংখ্যা নির্ধারিত হয়। একটি রাজ্যে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন, ওই রাজ্যের ইলেকটোরাল ভোটগুলো তার ঝুলিতেই যাবে। যে প্রার্থী ৫৩৮ টি ইলেকটোরাল ভোটের মধ্যে কমপক্ষে ২৭০টি পাবেন, শেষ বিচারে তিনিই হবেন বিজয়ী।
মার্কিন ইতিহাসের সবচে ব্যয়বহুল (৬০০ কোটি মার্কিন ডলার) হিসেবে পরিচিতি পাওয়া এই নির্বাচনে গতকাল পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সবচে আগে ভোগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণের সাথে সাথে শুরু হয় বিভিন্ন সংস্থার বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোল। এসব সমীক্ষাতেও ডেমোক্র্যাট ওবামা এবং রিপাবলিকান রমনির পক্ষে প্রায় সমান সমর্থনের আভাস পাওয়া যায়। এর আগে মঙ্গলবার প্রথম প্রহরে (বাংলাদেশ সময় বেলা ১১টা) যুক্তরাষ্ট্রের পুর্ব উপকূলের প্রায় সবাই যখন ঘুমে, নিউ হ্যাম্পশায়ারের উত্তরাঞ্চলের ছোট দুটি গ্রামে তখই শুরু হয়ে যায় ভোটগ্রহণ। ডিক্সভাইল নচ ও হার্টস লোকেশনের ভোটাররা ১৯৪৮ সাল থেকেই প্রথা অনুযায়ী এভাবে সবার আগে ভোট দেওয়ার সুযোগ উপভোগ করে আসছেন। নিউ হ্যাম্পশায়ারের উত্তরাঞ্চলের ছোট দুটি গ্রামে হয়ে যাওয়া ভোটের প্রথম ফলে দেখা গেছে ডিক্সভাইল নচ এ ওবামা এবং রমনি দু’জনই সমান ৫-৫ ভোট পেয়েছেন। আর হার্টস লোকেশনে ওবামা পেয়েছেন ২৩ এবং রমনি ৯ ভোট।
ওই দুই জায়গায় ভোটের পর মঙ্গলবার সকালে দেশটির পূর্বাঞ্চলসহ মিডওয়েস্টের কয়েকটি জায়গায় খুলে দেয়া হয় ভোটকেন্দ্রগুলো। কেন্দ্রে গিয়ে দলে দলে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে শুরু করেন। নিউ হ্যাম্পশায়ার ও ভার্জিনিয়াসহ নয়টি রাজ্যে স্থানীয় সময় সকাল ৬টায় ভোট গ্রহণ শুরু হয়। ইন্ডিয়ানা এবং কেনটাকিতে ভোট শেষ হয় স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায়। আর সারাদেশে আরো ৬ ঘণ্টা পর শেষ হয় ভোটগ্রহণ। ৫০টি রাজ্যসহ ওয়াশিংটন ডিসিতে ভোটগ্রহণ শেষ হবার পর সম্ভাব্য ফল জানা যাবে। আনুষ্ঠানিক ফল ঘোষণায় আরো সময় লাগলেও পরাজিত প্রার্থী তার ভাগ্য বুঝতে পেরে অভিনন্দন জানাবেন বিজয়ী প্রার্থীকে।
এই নির্বাচনে প্রার্থীর সংখ্যা ২৭ হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ওবামা আর রমনি। তাদের মধ্য থেকেই একজনের হাতে উঠবে হোয়াইট হাউসের বহুমুল্যবান চাবি।ইত্তেফাক
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests