‘সর্বোচ্চ অর্জন এখনো বাকি’ -দ্বিতীয়বার নির্বাচনে জয়ের পর শিকাগোতে প্রেসিডেন্ট বারাক ওবামা

অনলাইন ডেস্ক : ‘সর্বোচ্চ অর্জন এখনো বাকি। আমরা মার্কিনরা সবাই এক পরিবার।’ দ্বিতীয়বার নির্বাচনে জয়ের পর শিকাগোতে প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর দেওয়া প্রথম ভাষণে সমর্থকদের এ কথা বলেন। সব উত্কণ্ঠার অবসান ঘটিয়ে পুরো বিশ্ব যখন জানলো, আগামী চার বছর হোয়াইট হাউসেই থাকছেন বারাক ওবামা, তখনই তিনি সস্ত্রীক হাজির সমর্থকদের সামনে। তুমুল করতালি আর স্লোগানে ভেসে যাচ্ছিল শিকাগোর মঞ্চ। দ্বিতীয়বার জয়ের পর নিজের ২৫ মিনিটের ভাষণে ওবামা জনগণকে ধন্যবাদ জানান। তিনি বিশেষ করে ধন্যবাদ জানান নির্বাচনী প্রচারণায় অক্লান্তশ্রমী তাঁর প্রচারণাকর্মীদের। সবকিছু ভুলে যুক্তরাষ্ট্রের এখন সামনের দিকে এগিয়ে যাওয়া প্রয়োজন বলে ভাষণে উল্লেখ করেন ওবামা। এ সময় মঞ্চে ছিলেন স্ত্রী মিশেল ওবামা ও দুই সন্তান শাসা ও মালিয়া। এ ছাড়াও তাঁর রানিংমেট জো বাইডেন সস্ত্রীক মঞ্চে উপস্থিত ছিলেন। ‘দ্য গার্ডিয়ান’-এর খবরে বলা হয়, নব্বইয়ের দশকের পর দ্বিতীয় ডেমোক্র্যাট হিসেবে বিল ক্লিনটনের পর ওবামা হোয়াইট হাউসে যাচ্ছেন। প্রাপ্ত সর্বশেষ ফলাফলে ওবামা ৩০৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি পেয়েছেন ২০৬টি। বিজয়ী হতে হলে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে কমপক্ষে ২৭০টি নিশ্চিত করতে হয়। প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী মিট রমনি তাঁর পরাজয় মেনে নিয়ে ওবামাকে ফোন করে অভিনন্দন জানান। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমাদের দেশ বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে। আমি প্রার্থনা করি, প্রেসিডেন্ট ওবামা যেন আমাদের সঠিক দিকনির্দেশনা দিতে সফল হন।’ আগামী বছর অর্থাত্ ২০১৩ সালের ২০ জানুয়ারি শপথ নেবেন ওবামা। জয়লাভের পর ওই দিন থেকেই প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করবেন তিনি। আগামী চার চারটি বছর ওবামার সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে অনেক কিছু।প্রথম আলো
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








