Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

স্যান্ডির পর এবার নিউইয়র্কে তুষার ঝড়

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: November 8, 2012 | 11:17 AM

সাখাওয়াত হোসেন সেলিম : স্যান্ডির পর এবার তুষার ঝড়ে আক্রান্ত হয়েছে নিউইয়র্ক। সময়ের আগেই তুষার পাত দেখে হতবাক নিউইয়র্কবাসী। ব্রঙ্কস, ম্যানহাটান, এস্টোরিয়া, সানিসাইড, উডসাইড সহ নিউইয়র্কের বিভিন্ন স্থানে ২ থেকে ৪ ইঞ্চি বরফ জমে গেছে। শহরতলী এলাকায় কিংবা উপকূলের আরও কাছাকাছি তুষারের স্তর জমেছে ৪ থেকে ৬ ইঞ্চি। স্থানীয় সময় বুধবার দুপুর থেকে নিউইংল্যান্ডের বেশ কয়েকটি অঙ্গরাজ্যেও তুষার ঝড় হয়। ম্যাসাচুসেটস ও কানেকটিকাটের বিভিন্ন স্থানে আবহাওয়া দপ্তর থেকে জরুরি সতর্কতা জারি করা হয়। রাস্ত-ঘাটে যান চলাচল কমেছে। তুষারের কারণে পিচ্ছিল রাস্তা-ঘাটে দুর্ঘটনার খবরও পাওয়া গেছে।

নিউ ইয়র্কে ফের ঝড়, ১৩০০ ফ্লাইট বাতিল

ডেস্ক: স্যান্ডির আঘাত কাটতে না কাটতেই নিউ ইয়র্কে উত্তর-পূর্ব থেকে প্রচণ্ড গতির একটি ঝড় আঘাত করছে। এর ফলে সেখানকার তাপমাত্রা চলে গিয়েছে হিমাঙ্কে। ঘন তুষারঝড়ে ঢেকে যাচ্ছে জনপদ। এ অবস্থায় নিউ ইয়র্ক মেট্রোপলিটান এলাকায় বহির্গামী ও অন্তর্গামী কমপক্ষে ১৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, ওই ঝড়ে তুষারপাত হচ্ছে নিউ ইয়র্ক, নিউ জার্জি সহ বিভিন্ন এলাকায়। এতে অনেক এলাকার বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্যান্ডির আঘাতে দুর্বল হয়ে যাওয়া গাছপালা ঢাকা পড়ছে বরফে। উত্তর-পূর্ব দিক থেকে ধেয়ে আসা এই ঝড়ের কারণে ব্রুকলিনে বসবাসকারীরা পড়েছেন মহা সঙ্কটে। তবে নিউ ইয়র্কের রেল চলাচল স্বাভাবিক ছিল।মানবজমিন

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV