Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে বিজয়ী হবার পর শিকাগোর নিজ বাড়ি হোয়াইট হাউসে ফিরেছেন ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: November 8, 2012 | 3:41 PM

Details

প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে বিজয়ী হবার পর শিকাগোর নিজ বাড়ি থেকে কর্মস্থল হোয়াইট হাউসে ফিরে গেছেন বারাক ওবামা। নির্বাচনী প্রচার উপলক্ষ্যে কয়েকদিন আগে তল্পিতল্পা নিয়ে ওবামা গিয়েছিলেন শিকাগোতে। বিজয়ের পর ওবামা শিকাগোতে ভাষণ দেন এবং সমর্থকদের নিয়ে উত্সব করেন। বুধবার ফার্স্টলেডি মিশেল এবং দুই কন্যা মালিয়া ও শাসাকে নিয়ে এয়ারফোর্স ওয়ানে চড়ে ওয়াশিংটনে ফেরেন। খবর বিবিসির।

গত মঙ্গলবারের নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনিকে সহজেই হারিয়ে দেন ওবামা। ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ওবামা পেয়েছেন ৩০৩টি ভোট। আর তার প্রতিদ্বন্দ্বি রমনি পেয়েছেন ২০৬টি। ফ্লোরিডা অঙ্গরাজ্যের ২৯টি ভোট কে পাবেন তা এখনো নির্ধারিত হয়নি। তবে ফ্লোরিডার ফল প্রেসিডেন্ট নির্বাচনের চুড়ান্ত ফলাফলে প্রভাব ফেলবে না। এমন এক সময় ওবামা পুননির্বাচিত হলেন যখন অর্থনীতিসহ অনেক বিষয়েই তাকে রিপাবলিকানদের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। বিশেষ করে অর্থনৈতিক সংস্কারের বিষয়ে সমঝোতা ও ছাড় দেওয়ার নীতি অনুসরণ করতে হতে পারে তাকে। সূত্র জানায়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ওয়াশিংটনে পৌছান। তাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছিল বলে উল্লেখ করেছে বিভিন্ন গণমাধ্যম। আগামী ৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ওবামাকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হবে। এই পদে শপথ নিয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন শুরু করবেন ২০ জানুয়ারি থেকে।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV