ক্রেডিট কার্ডে কি-বোর্ড, এলসিডি ডিসপ্লে!

অনলাইন ডেস্ক : এলসিডি ডিসপ্লে ও কি-বোর্ডযুক্ত ক্রেডিট কার্ড তৈরি করছে মাস্টারকার্ড। আগামী বছরের জানুয়ারি মাস থেকে সিঙ্গাপুরে এ কার্ডের ব্যবহার শুরু হবে। পরে অন্যান্য দেশেও আসবে অনলাইনে যোগাযোগ প্রযুক্তি সুবিধার এ কার্ড। খবর বিবিসির। মাস্টারকার্ডের এ ক্রেডিট কার্ডে রয়েছে টাচ প্রযুক্তির বোতাম, যার মাধ্যমে প্রতিবার আলাদা আলাদা পাসওয়ার্ড তৈরি করা সম্ভব। এ কার্ড ব্যবহারে অনলাইন ব্যাংকিং সহজ হবে। ভবিষ্যতে কার্ডের ডিসপ্লে ব্যবহার করে অ্যাকাউন্টের তথ্য জানা সম্ভব হবে। অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রে যাবতীয় সমস্যা দূর করতেই এ ক্রেডিট কার্ড তৈরির পরিকল্পনা করেছে মাস্টারকার্ড। এ পদ্ধতিটি প্রচলিত ইউজারনেম ও পাসওয়ার্ডের চেয়ে বেশি নিরাপদ হবে। মাস্টারকার্ড ছাড়াও একই ধরনের কার্ড তৈরিতে কাজ করছে ভিসা। এদিকে, স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তির স্মার্টফোন বাজারে এনে তা ক্রেডিট কার্ডের বিকল্প তৈরি করতে আগ্রহী।প্রথম আলো
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK