কৌশলী ইমা’র আমলনামা ডট কম সমোপযোগী ব্যতিক্রমী আলবাম
| মোহাম্মদ জাহিদ হোসেন,ফ্লোরিডা থেকে- উত্তর আমেরিকার উদীয়মান এবং সমসাময়িক বিষয়বস্তু ভিত্তিক গানের জনপ্রিয় শিল্পী কৌশলী ইমা’র ব্যতিক্রমধর্মী আলবাম-‘আমলনামা ডট কম’ বর্তমান সময়ের এক সাহসী পদক্ষেপ।শিল্পী কৌশলী ইমা প্রবাসে শত সহশ্র প্রতিকুলতার মধ্যেও সঙ্গীতচর্চা করে যাচ্ছেন নিয়মিত এবং তাঁর এই পরিশ্রমের ফসলই ‘আমলনামা ডট কম’।দশটি গানের মাধ্যমে তিনি অন্যায়, অবিচার, অত্যাচার, নিপীড়ন, দুর্নীতি, শঠতা ইত্যাদির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। |
|
| মুক্তিযুদ্ধের উপর আমরা অনেক গানই আমরা শুনে থাকি।কিন্তু মহান মুক্তিযোদ্ধাদের উপর যে অবিচার প্রতিনিয়তই আমরা দেখতে পাই খবরের পাতায় এবার মুর্ত হয়ে উঠেছে কৌশলী ইমা’র দরদভরা কন্ঠে। তাঁর ‘যারাই করেন নেতাগিরি’,আমার রক্তে গড়া বাংলাদেশ’ গান দু’টিতে মহান মুক্তিযুদ্ধ, দেশ ও সমাজের এক নিখুঁত চিত্র তুলে ধরা হয়েছে। বর্তমানে দুর্নীতি ও নীতিহীনতা এ দু’টি যেন রাষ্ট্র ও সমাজের প্রতিটি ক্ষেত্রে বাসা বেধেঁছে। আমার মনে হয় সম্ভবতঃ গানের মাধ্যমে কেউ এর আগে এভাবে ফুটিয়ে তুলতে পারেনি-যা কিনা সম্ভব হয়েছে কৌশলী ইমা’র দ্বারা। তাঁর সুললিত কন্ঠে ও সঙ্গীতের ঝংকারে আমরা রাষ্ট্র ও সমাজের অন্ধকার দিকগুলি সম্পর্কে জ্ঞাত হই। তাঁর ‘কী কইরাছেন দুনিয়াতে’, ‘শান্তি নাইরে শান্তি চাই’, ‘মানুষেরও মাইলেজ বাড়ে’ ইত্যাদি গানে মানুষের আধ্যাত্বিক তথা পারলৌকিক মঙ্গলের জন্য আমাদের করণীয় দিক সম্পর্কে আলোকপাত করা হয়েছে। তাঁর দশটি গান প্রায় ৪০মিনিটের।তবে দু-একটি গানের কথা আর একটু শিল্পসম্মত হলে সব শ্রেণীর শ্রোতাদের জন্য বেশী উপভোগ্য হতো। সব ক’টি গানের কথা সাবেদ সাথী’র।তিনি একই সংগে সুরকারও। গানের কথার সাথে সুতিক্ষ্ণ মেধার পরশ লাগিয়ে মিউজিক তৈরী করেছেন নিউইয়র্কের প্রথিতযশা সঙ্গীত পরিচালক নাদিম আহমেদ। |
| শিল্পী কৌশলী ইমা ঢাকা সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় থেকে লোকসঙ্গীতে স্নাতক এবং লালমাটিয়া মহিলা কলেজ থেকে বাংলাসাহিত্যে এম.এ। সুতরাং তিনি লোকসঙ্গীতে একজন বিশেষজ্ঞও বলা যায়। আমি তাঁর ‘আমলনামা ডট কম’ সিডি’র বহুল প্রচার কামনা করছি। সঙ্গীত রসিকদের তালিকায় নিঃসন্দেহে তাঁর সিডি স্থান পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। সঙ্গীতভুবনে শিল্পী কৌশলী ইমা’র দীর্ঘযাত্রা সফল হোক এই কামনা করি। সিডিটি পেতে হলে [email protected] অথবা ৮৬০-৯৭০-৭৫৭৫ ফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে। |
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি