ভারতীয় হ্যাকারের কবলে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট!
ডেস্ক: ভারতের গডজিলা নামের এক আত্মস্বীকৃত হ্যাকার বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট সার্ভারের নিরাপত্তা ভেদ করার দাবি করেছেন। নিজের দাবির প্রমাণ হিসেবে তিনি সেনাবাহিনীর ওয়েবসাইটের সার্ভার এবং অভ্যন্তরীণ নেটওয়ার্কের কনফিগারেশন পাস্টবিন নামের একটি ওয়েবসাইটে প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, সন্ত্রাসী সংগঠনকে সমর্থন দেয়া বন্ধ করুন। আপনাদের সবচেয়ে তুখোড়দের এখন কাজে লাগান। ডিসেম্বরে আমরা আবার আসছি। হ্যাকার নিউজকে তিনি বলেছেন, বাংলাদেশের সেনাবাহিনী যে সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন দিচ্ছে সেটার প্রতিবাদের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি আরও বলেছেন, তার টার্গেট করা বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটের নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল। এর নিরাপত্তা ব্যবস্থা যে কোন স্কুলের ওয়েবসাইটের নিরাপত্তার চেয়েও দুর্বল বলে উল্লেখ করেছেন তিনি। এ হ্যাকিংয়ের কারণে বাংলাদেশে সেনাবাহিনীর ওয়েবসাইট কিছু সময়ের জন্য অফলাইনে ছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK