ইউনিকোডে প্রমিত বাংলা ফন্ট ‘আমার বর্ণমালা’

অনলাইন ডেস্ক : ইউনিকোডে প্রমিত বাংলা ফন্ট তৈরি করার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি উদ্যোগে তৈরি এ ইউনিকোড বাংলা ফন্টের নাম হবে ‘আমার বর্ণমালা’। বাসস জানিয়েছে, ‘আমার বর্ণমালা’ ফন্ট তৈরিতে কাজ করছে বাংলা একাডেমী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিকস ডিজাইন বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম। বাংলা একাডেমীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে বর্তমানে অনলাইনে ভাষাচর্চার জন্য একাধিক বাংলা ফন্ট থাকলেও সেগুলো তৈরি করা হয়েছে বাংলা একাডেমীর অনুমোদন ছাড়া। এসব ফন্টে যুক্তবর্ণ ও অন্যান্য বিষয় ব্যবহারের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। ফলে ভাষা প্রমিতকরণের কাজটি এ ক্ষেত্রে অসম্পূর্ণ। বাংলা একাডেমীর বরাতে জানা গেছে, ‘আমার বর্ণমালা’ তৈরির উদ্যোগ হিসেবে কাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলা একাডেমী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিকস ডিজাইন বিভাগ ও এটুআইয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হবে। ফন্ট তৈরি, প্রমিতকরণ, প্রচারণা ও বিতরণের কাজ করবে বাংলা একাডেমী, কারিগরি সেবা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিকস ডিজাইন বিভাগ এবং আর্থিক সহায়তা দেবে এটুআই প্রোগ্রাম।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests