Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

একুশে টিভির চেয়ারম্যানের বিরুদ্ধে হয়রানী মূলক মামলা করায় আরব আমিরাতে প্রতিবাদ সভা

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: November 12, 2012 | 12:27 PM

আবুধাবী : একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে এনবিআর কর্তৃক  এর হয়রানী মূলক মামলা করায় সংযুক্ত আরব আমিরাত প্রবাসী  বাংলাদেশীদের উদ্যোগে গত ৮ নভেম্বর রাতে আবুধাবী মোহাম্মদীয়া হোটেল  হলরুমে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।বিশিষ্ঠ ব্যবসায়ী মোস্তাফা  মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন আরব আমিরাত  বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী রফিক সিকদার।অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যবসায়ী আবুল কাশেম,কমিউনিটি নেতা আলহাজ্ব  দিদারুল আলম,ব্যাংকার আবদুর রহমান,রফিকুল ইসলাম,আলি হোসেন,হায়াতুর  রহমান,ইছা আহম্মদ সহ আরো অনেকে।সভায় একুশে  টেলিভিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে এনবিআর কর্তৃক দায়ের করা হয়রানী  মূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, বিগত  সরকারের সময়ও একুশে

alt

টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল।নানা  চড়াই উৎড়াই পেরিয়ে একুশে টেলিভিশন পুনরায় তার আগের অবস্থানে ফিরে  এসেছে।কিন্তু এখন আবার একুশে টিভি বন্ধ করার ষড়যন্ত্র চলছে।তবে  ইটিভির উপর কোন ধরণের ষড়যন্ত্র বা অন্যায় অবিচার মেনে নেবে না  দর্শক ভক্তরা।বক্তারা বলেন,একুশে টিভি সব সময় দেশ ও জাতির ন্যায়ের  কথা বলেন।বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গিয়ে কখনো পক্ষপাত অবলম্বন  করেন না। তাছাড়া একুশে টিভির প্রচারিত জনতার কথা, জনদূর্ভোগ,  একুশের চোখ,প্রবাসে বাংলাদেশ সহ অন্যান্য সাহসী সংবাদ গুলো মানুষের  হুদয়ে স্থান করে নিয়েছে। তাই নিরপেক্ষ সংবাদ পরিবেশনে অনেকের  গাত্রদাহ হয়ে উঠেছে। এজন্য একুশে টিভি বন্ধের ষড়যন্ত্র হিসাবে একুশে  টিভির চেয়ারম্যানের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা দায়ের করা হয়েছে।

এমামলা  প্রত্যাহার এবং সরকারের সিদ্ধান্ত পুন:বিবেচনার জোর দাবী জানিয়ে  বক্তারা আরো বলেন, এই সরকার গণতন্ত্র ও সংবাদ মাধ্যমকে স্বাধীনতা  দেওয়ার কথা বললেও সরকারের ইমেজকে নষ্ঠ করার লক্ষ্যে সরকারের মধ্যে  ঘাপটি মেরে বসে থাকা এক শ্রেণীর অসাধু লোক গণতন্ত্র ও সংবাদ  মাধ্যমকে হত্যা চেষ্টায় লিপ্ত হয়ে পড়েছে।তাই অবিলম্বে একুশে টিভির  চেয়ারম্যানের বিরুদ্ধে হয়রানী মূলক মামলা প্রত্যাহারের দাবী  জানিয়েছেন তারা।অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারী  দেন বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ