Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের তিনটি শহরে টাইটানিকের গয়নার প্রদর্শনী

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: November 13, 2012 | 1:02 AM

অনলাইন ডেস্ক : ১৯১২ সালে ডুবে যাওয়া বিলাসবহুল প্রমোদতরী টাইটানিকের থেকে উদ্ধার করা গয়নার প্রদর্শনী হবে যুক্তরাষ্ট্রের তিনটি শহরে। ১৯৮৭ সালে এক গবেষণা ও উদ্ধার অভিযানের সময় এসব গয়না জাহাজটির একজন কর্মীর ব্যাগে পাওয়া যায়। এর মধ্যে রয়েছে—হীরা ও নীলকান্ত মণি বসানো আংটি, পোশাকের শোভা বাড়ানোর সোনার পিন, গলার হার, শার্টের বোতাম ও একটি সোনার পকেট ঘড়ি। রয়টার্সের খবরে বলা হয়, উল্লিখিত গয়নাগুলোর প্রতিটি থেকে একটি করে নিয়ে একাধিক প্রদর্শনী হয়েছে। প্রিমিয়ার এক্সিবিশনস ইনকরপোরেশন নামে একটি কোম্পানি এ প্রদর্শনীর আয়োজন করে। এবারই প্রথমবারের মতো উদ্ধার হওয়া অধিকাংশ গয়না নিয়ে আটলান্টায় উন্মুক্ত প্রদর্শনী দেবে কোম্পানিটি। এরই মধ্যে উত্তর আটলান্টার একটি কার্যালয়ে প্রিমিয়ার এক্সিবিশনস ইনকরপোরেশন ও আরএমএস টাইটানিক ইনকরপোরেশন গয়নাগুলো প্রদর্শন করেছে। আগামী শুক্রবার এগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। আরএমএস টাইটানিক ইনকরপোরেশনের ভাইস প্রেসিডেন্ট আলেকজান্দ্রা ক্লিঙ্গেলহোফার বলেন, ‘মহাসমুদ্রের আড়াই মাইল নিচে গিয়ে একটি ব্যাগ উদ্ধার করা এবং সেটি থেকে গয়না বের করা হয়। সেই সুন্দর গয়নাগুলো একনজর দেখাতে সমর্থ হয়েছি আমরা।’ ক্লিঙ্গেলহোফার বলেন, দুই মাস প্রদর্শনী শেষে গয়নাগুলো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো ও লাস ভেগাসে নেওয়া হবে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ