Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

স্যান্ডির আঘাতে ক্ষতিগ্রস্ত আটলান্টিক সিটির বাংলাদেশীদের মাঝে রিলিফ বিতরন

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: November 13, 2012 | 1:14 PM

আকবর  হোসাইন. আটলাণ্টিক সিটি থেকে  : গত ১১ নভেম্বর বাংলাদেশ  এসোসিয়েশন অব সাউথজার্সী এবং ডেলোয়ার ভ্যালী বাংলাদেশ সমিতি ও মোদের  পাঠশালার সমন্বিত সহযোগিতায় বাংলাদেশীদের মাঝে কম্বল,শিশু খাদ্য, রান্নার  তেল এবং হিটার বিতরন করা হয়েছে আটলান্টিক সিটির ক্যাফে কাবাব রেষ্টুরেন্টে ।রিলিফ  বিতরনী অনুষ্ঠানে চট্রগ্রাম সমিতির সভাপতি কাজী আজম উপস্হিত  ছিলেন।প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্যান্ডিতে আঘাত প্রাপ্ত যুক্তরাষ্ট্রের  নিউজার্সীর বিখ্যাত বিনোদন কেন্দ্র আটলান্টিক সিটিতে বসবাসরত অনেক  বাংলাদেশীরা ভীষনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্যান্ডির আঘাতে চরমভাবে  ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৩ হাজার বাংলাদেশী।
IMG_3969___SaKiL___5
এছাড়াও  আশে পাশের বিভিন্ন সিটিতে বসবাসরত আরো ৪/৫ হাজার বাংলাদেশী হয়ে পড়েছেন  কর্মহীন। এসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল এবং আটলান্টিক সিটি  বাংলাদেশ বিজিনেস সোসাইটির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ লিটন জানান ডেলোয়ার  ভ্যালী বাংলাদেশ সমিতি এবং মোদের পাঠশালার সমন্বিত সহযোগিতায় তারা  বাংলাদেশীদের মাঝে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন।
IMG_3969___SaKiL___2
ডেলোয়ার  ভ্যালী বাংলাদেশ সমিতির পক্ষে ডাঃ জিয়াউদ্দিন আহমেদ সাদেক,আলী যাকের এবং  সৈয়দ সিরাজ জানান আগামী কয়েক দিনের মধ্যে  বাংলাদেশীদের চাহিদা বিবেচনা করে  বাংলাদেশীদেরকে সহযোগিতার জন্য বাংলাদেশ এসোসিয়েশনের অব সাউথজার্সীর  সভাপতি জহিরুল ইসলাম বাবুল এবং আটলান্টিক সিটি বাংলাদেশ বিজিনেস সোসাইটির  সভাপতি সালেহ উদ্দিন আহমেদ লিটনের সাথে  সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে  চলেছেন।
IMG_3969___SaKiL___3
গত  ৫ই নভেম্বর রোববার বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশান অব নর্থ আমেরিকা, নিউইর্য়ক  চেপ্টারের উদ্যেগে আটলান্টিক সিটির সেন্ট ক্যাসেল ষ্টেডিয়ামে হ্যারিকেন  স্যান্ডির আঘাতে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশীসহ স্হানীয় আমেরিকানদের মাঝে  রিলিফ বিতরন করার পর বাংলাদেশীরা বিশেষভাবে সহযোগিতা পেয়েছেন মসজিদ  আল-হেরার পক্ষ থেকে। মসজিদ আল-হেরার পেশ ইমাম ডঃ রুহুল আমিন এবং মসজিদের  প্রধান তত্ত্বাধায়ক ইকবাল হোসেন জানান মুসলিম সংগঠন মুসলিম উম্মাহ অব  আমেরিকা এবং ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকার সহযোগিতায় তারা এখনও পর্যন্ত  চারশত  বাংলাদেশীর মাঝে চারশত কম্বল এবং ১০০ শত হিটার বিতরন করেছেন।ডঃ  রুহুল আমিন জানান ইসলামিক বিভিন্ন সংগঠনের মাধ্যমে  বাংলাদেশীদেরকে  সহযোগিতার জন্য তারা তাদের সকল প্রচেষ্টা অব্যহত রেখেছেন।

বাংলাদেশ  এসোসিয়েশন অব সাউথজার্সীর সভাপতি জহিরুল ইসলাম বাবুল,সাধারন সম্পাদক  নুরন্নবী চৌধুরী শামীম এবং সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জানান ১১  নভেম্বরের মত আগামীতে এসোসিয়েশন সহযোগী বিভিন্ন সংগঠনের  সহযোগিতায়  বাংলাদেশীদের মাঝে আরও রিলিফ বিতরন করা হবে।এদিকে একই দিন একই স্হানে  চট্রগ্রাম সমিতির পক্ষ থেকে বাংলাদেশীদের মাঝে রিলিফ বিতরনের কথা থাকলেও  অনাকাংখিত কিছু পরিস্হিতির কারনে তাদের রিলিফ বিতরন করা সম্ভব হয়নি বলে  জানান বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর সভাপতি জহিরুল ইসলাম বাবুল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV